অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে কোভিড-১৯ প্রতিরোধে কর্মশালা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে জুন ২০২২ সকাল ০৬:০৮

remove_red_eye

৫৪৮

এম শরীফ আহমেদ।। কোভিড-১৯ প্রতিরোধের ঝুঁকি যোগাযোগ, সমাজের সম্পৃক্ততা এবং টিকা গ্রহণে  উদ্ধুদ্ধকরণ করার লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে কর্মশালা  করেছে "দি হাঙ্গার প্রজেক্ট "। শনিবার (২৫জুন)  দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মিলনায়তনে "ইউনিসেফ" এর সহযোগিতায়  দিনব্যাপী  এ কর্মশালা  অনুষ্ঠিত হয়।
 
এতে  উপজেলার বিভিন্ন মসজিদ -মাদ্রাসার ইমাম ও শিক্ষক এবং সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় নেতারা  অংশগ্রহণ করেন।
 
"দি হাঙ্গার প্রজেক্ট" এর ভোলা জেলা সমন্বয়কারী মোঃ আশরাফউদ্দিন (মামুন) এর সভাপতিত্বে এ  সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ মোঃ ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ইসলামিক ফাউণ্ডেশন ভোলা জেলার মাষ্টার ট্রেইনার মাওলানা মোঃ রিয়াজ উদ্দিন কাশেমী, বাইতুল আমান জামে মসজিদ এর ইমাম আবদুল হামিদ, দৌলতখান উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী মদনমোহন বাউজীর  মন্দিরের পুরোহিত দুর্লভ লাল চক্রবর্তী প্রমূখ। 
 
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন দি হাঙ্গার প্রজেক্ট এর ভোলা জেলা সমন্বয়কারী মোঃ আশরাফউদ্দিন উদ্দিন (মামুন)। প্রকল্প সর্ম্পকে অংশগ্রহণকারীদেরকে ধারণা প্রদান করেন"দি হাঙ্গার প্রজেক্ট" এর ইনফরমেশন সার্ভিস প্রোভাইডর এম শরীফ আহমেদ। 
 
বক্তব্যে বক্তারা বলেন,মহামারী পৃথিবীতে আসে আমাদের কর্মের মাধ্যমে অর্থাৎ খারাপ কাজের মাধ্যমে। খারাপ কাজের মধ্যে অন্যতম জেনা ব্যভিচার। মানুষ অহরহর জেনা করছে। এখনকার সময়ে এই জগন্য  খারাপ কাজকে অনেকে তেমন খারাপ কাজ মনে করছেনা। এই মহামারী থেকে বাঁচতে হলে আমাদেরকে আগে খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে।পাশাপাশি  করোনার ভয়াবহতা,পঙ্গপালসহ বিভিন্ন সময়ে বিভিন্ন মহামারীর কথা তুলে ধরেন। উপস্থিত সবাইকে করোনার ৩য় ডোজ নিতে আহ্বান জানান এবং উপস্থিত সবাইকে কমিউনিটির সবাইকে এ ব্যাপারে বলার জন্যও আহ্বান জানান বক্তারা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...