বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা জুলাই ২০২২ রাত ০১:৩৬
২০৯১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : সন্ধ্যা হলেই দ্বীপজেলা ভোলা থেকে অন্য জেলায় যাওয়ার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছন্ন হয়ে যায় । বিশেষ কোন ব্যবস্থা ছাড়া তখন আর অন্য জেলায় যাওয়ার কোনো উপায় থাকে না। কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার মধ্যদিয়ে পাল্টে যাচ্ছে এ জেলার চিত্র। পদ্মা সেতুর সুফল ভোগ করতে শুরু করছে এ অঞ্চলের মানুষ।
খুব শিগগিরই ভোলা-ঢাকা রুটে সরাসরি বাস সার্ভিস চালু হবে বলে জানিয়েছে জেলা বাস সমিতির নেতারা। বর্তমানে দক্ষিণাঞ্চলের এই দ্বীপ জেলা থেকে রাজধানীতে যোগাযোগের একমাত্র ভরসা লঞ্চ। কিন্তু সেই লঞ্চ র্নিধারিত একটা সময়ে চলাচল করে, তাই জরুরি প্রয়োজন থাকলেও সন্ধ্যার পর ঢাকায় যেতে পারেন না এ জেলার মানুষ।
কিন্তু পদ্মা সেতুর চালু হওয়ার পর থেকে সেই চিত্র পাল্টে গেছে। এখন যে কোন সময় রাজধানীতে যেতে পারবেন দ্বীপের মানুষ। তবে ভোলা-ঢাকা রুটে বাস সার্ভিস চালু না থাকায় এখনো দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায় যাতায়াত ব্যবস্থা আরও সহজ করতে এ জেলা থেকে বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। পদ্মা সেতু চালু হওয়ায় দক্ষিণের ২১ জেলার মানুষ পুরোপুরি সুফল ভোগ করছে, কিন্তু আমরা ভোলার মানুষ, সেই সুবিধা পাচ্ছি না। তাই এখানে বাস সার্ভিস চালু হলে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে।
যাতায়াত ব্যবস্থা সহজ হলে জেলার অর্থনৈতিক উন্নয়নের বিপুল সম্ভাবনা দেখা দেবে। রাজধানীর সঙ্গে বাস সার্ভিস চালু হলে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন হবে বলে মনে করছে ফেরি কর্তৃপক্ষ।
ভোলা-বরিশাল রুটের ফেরি সার্ভিসের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জসিম বলেন, বাস সার্ভিস চালু হলে আমরাও দিবারাত্রী ফেরি চালু রাখব। একই সঙ্গে ফেরির সংখ্যা বাড়ানো হবে।
ভোলাসহ দক্ষিাণাঞ্চলের যাত্রীদের যাত্রাপথ আরও সহজ করতে খুব শিগগিরই ভোলা-ঢাকা রুটে বাস সার্ভিস চালু হচ্ছে বলে জানিয়েছেন জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
তিনি বলেন, আমরা প্রথম বারের মতো -ঢাকা রুটে বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে। এখন ফেরি সার্ভিস নিরবচ্ছিন্ন হলে আর কোন সমস্যা থাকবে না। ভোলা-বরিশাল সেতু হলে ভোলায় যোগাযোগ আরও সহজ হবে।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক