অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় বেগম রোকেয়া দিবসে ৮ নারীকে সংবর্ধনা প্রদান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০১৯ রাত ০৯:০০

remove_red_eye

১১৮৭

 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে জয়িতা অন্বেষনে বাংলাদেশে কার্যক্রমের আওয়তায় ৮ মহীয়সী নারীকে ৫ টি ক্যাটাগরিতে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে ভোলা জেলা প্রশাসক মিলনায়তন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ভোলা এর যৌথ আয়োজনে এই এই সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৮ মহীয়সী নারীকে সম্মাননার ক্রেস্ট ও সনদ তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: মাহামুদুর রহমান,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক মো: ইকবাল হোসেন,লেডিস ক্লাবের সম্পাদিকা প্রভাষক খাদিজা আক্তার স্বপ্না ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চলনা করেন তরুন সংগঠক আদিল হোসেন।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এসময় বক্তরা বলেন,ধর্মীয় গোড়ামি ও কুসংস্কার শৃঙ্খলা থেকে নারীকে মুক্ত করার লক্ষ্যে প্রতিনিয়ত সংগ্রাম করে গেছেন বেগম রোকেয়া। যার স্বপ্ন ছিলো সমাজে নারী-পুরষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে বাচঁবে। নারী অন্ধকারে না থেকে আত্ম সম্মান নিয়ে নারী উচ্চ শিক্ষায় শিক্ষত হবে। নারী নানা কাজে যুক্ত হয়ে দেশের অর্থনৈতিক মুক্তির সহায়ক হবে। তার স্বপ্ন বাস্তবায়নেই পথে হাঠছে বর্তমান সমাজ ব্যবস্থা। বেগম রোকেয়া যেমনা স্বপ্ন দেখেছে তেমনটাই নারীরা আজ এগিয়ে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের অধিকার নিয়ে এগিয়ে চলছে বলে জানায় বক্তারা।
জেলা পর্যায়ে জয়িতা সম্মানিতরা হলেন- সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ফাহিম বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রাশিদা বেগম,সফল জননী নারী উম্মে কুলুছুম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী আকতারা বেগম,অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী উম্মে ছালমা মুক্তা।উপজেলা পর্যায়ে জয়িতা সম্মানিতরা হলেন শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী এডভোকেট জান্নাতুল ফেরদৌস জুবলী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় লায়লা আরজুমান ভানু, নির্যাতন বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় মনোয়ারা বেগম কে এই সম্মনানা প্রদান করা হয়।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...