বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৫ই জুলাই ২০২২ রাত ১০:৫৬
৬৩১
জাতীয় প্রেসক্লাব চত্বরে গাজী আনিস নামের এক ব্যবসায়ীর গায়ে আগুন দিয়ে আত্মহত্যায় প্ররোচনার মামলায় আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির (হেনোলাক্স গ্রুপ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল আমিন ও পরিচালক ফাতেমা আমিনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে রাজধানীর উত্তরার বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নুরুল আমিন ও ফাতেমা আমিনকে রাজধানীর শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে।
গত ৪ জুলাই বিকেল ৫টার দিকে জাতীয় প্রেসক্লাবের ফটকের ভেতরে নিজের গায়ে আগুন দেন গাজী আনিস। আশপাশ থেকে লোকজন ছুটে গিয়ে আগুন নেভান। কিন্তু আগুন ততক্ষণে তার পোশাক সম্পূর্ণ পুড়ে যায়।
শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়া আনিসকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।
এ ঘটনায় হেনোলাক্স গ্রুপের এমডি নুরুল আমিন ও পরিচালক ফাতেমা আমিনের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে শাহবাগ থানায় মামলা করেন আনিসের ভাই নজরুল ইসলাম।
৫০ বছর বয়সী গাজী আনিসের বাড়ি কুষ্টিয়ায়। তিনি ঠিকাদারি ব্যবসায় যুক্ত ছিলেন। গাজী আনিস একসময় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত