অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মাহির ফিটনেস নিয়ে প্রযোজকের প্রশ্ন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই জুলাই ২০২২ দুপুর ০১:১০

remove_red_eye

৭০৮

‘মাহির বর্তমানে বডি ফিটনেস আর ফ্লেক্সিবিলিটি নেই। বয়স হয়েছে।’ চলচ্চিত্র প্রযোজক আব্দুল আজিজের মাহি প্রসঙ্গে এমন মন্তব্য সমালোচনার জন্ম দিয়েছে। এরপর এই প্রযোজক তার বক্তব্যের স্বপক্ষে কিছু যুক্তি তুলে ধরেন।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সর্বাধিক আলোচিত সিনেমা ‘অগ্নি’। প্রতিষ্ঠানটি ‘অগ্নি-২’ এর পরে ‘অগ্নি-৩’ নির্মাণের ঘোষণা দেয়। আগের দুটি সিনেমায় নায়িকা হিসেবে মাহিয়া মাহি থাকলেও এবার এই সিনেমায় অভিনয় করতে হলে তাকে অডিশন দিতে হবে জানিয়েছেন আব্দুল আজিজ।

আজিজ এর কারণ ব্যাখ্যা করে বলেন, ‘‘অগ্নি-৩’ সম্পূর্ণ নতুন গল্প। যেহেতু সিনেমাটি হলিউড থেকে হবে, ইংরেজি ও বাংলা ভাষায় হবে, তাই সিনেমাটি তৈরি হবে পুরো বিশ্বের দর্শকের জন্য। অগ্নি হিসেবে মাহিকে জাজেরও পছন্দ। তাই বেশ কিছু দিন আগে মাহিকে তৈরি হতে বলেছিলাম। হয়নি। হয়তো সে বিশ্বাস রাখতে পারেনি আমরা ‘অগ্নি’ আবার বানাবে। মাহি এখনও ফিট। কিন্তু অগ্নির জন্য বডি ফিটনেস মানে এক পায়ে দাঁড়িয়ে অন্য পা মাথার ওপর তোলা- এই ফিটনেস মাহির নেই। যাকে নতুন সিনেমায় অগ্নি হিসেবে নেওয়া হবে, তার অবশ্যই এই ফিটনেস থাকতে হবে সিনেমায় সাইন করার আগে থেকেই।’

মাহির বয়স নিয়েও কথা বলেছেন আজিজ। তার ভাষ্য: ‘বয়স হয়েছে মানে এই নয় যে, মাহির অনেক বয়স। মাহি যখন প্রথম ‘অগ্নি’ করেন তার বয়স ছিল ১৮-১৯। আমাদেরও এমন বয়সের অগ্নি দরকার। যে টিনএজ, কলেজে পড়ে। কিন্তু বর্তমানে মাহির বয়স ২৬-২৭। হয়তো মাহি জিম করে স্লিম হয়ে হেয়ার স্টাইল চেঞ্জ করে বয়স কমাতে পারবেন। কিন্তু বডি ফ্ল্যাক্সিবল করতে পারবেন না। যেটা অগ্নির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে মাহি যদি নিজেকে ফিট মনে করে, তবে অডিশন দিতে পারে।’

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...