অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় আধুনিকতার ছোঁয়ায় ছেড়ে দিচ্ছে অনেকেই কামার পেশা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই জুলাই ২০২২ রাত ১১:০১

remove_red_eye

১০৭১

মোঃ ইসমাইল : আগামী ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা । এই ঈদ কে সামনে রেখে পশু কোরবানির জবাইয়ের সরঞ্জাম প্রস্তুত করছে ভোলার  কামাররা। তবে এ বছর সেই আগের রুপ নেই। সময়ের সাথে সাথে কামারদের কাজের ধরন পাল্টে গেছে।  আগে কয়লার দগদগে আগুনে লোহাকে পুড়িয়ে পিটিয়ে তৈরি করেছিল সব ধারালো সামগ্রী। তবে এসব তৈরিতে এখন আধুনিকতার  ছোঁয়া লাগেছে। পুরোনো সেই কালের নিয়মে এখন আর নেই।

আগে কয়লার দগদগে আগুনে লোহাকে পুড়িয়ে পিটিয়ে তৈরি করেছিল সব ধারালো সামগ্রী। কিন্তু এখন আধুনিক সরঞ্জাম এর মাধ্যমে তা তৈরি হচ্ছে। এতে অনেকই ছেড়ে দিয়েছে কামার পেশা।

ভোলা শহরের পবিত্র কর্মকার বলেন, আজ থেকে ৫ বছর আগে ভোলা শহরে প্রায়ে ৫০-৫৫ টি দোকান ছিল।এতে ১০০০-১২০০ লোক কাজ করতেন। বর্তমানে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করায় লোকজন কম লাগছে।  এতে অনেকই কামার পেশা ছেড়ে দিয়েছে। আগে আমার দোকানে কাজে লোক ছিলো সাত জন আর এখন আমরা দুইজনে আধুনিক যন্ত্র (সান মেশিন) ও অন্য অন্য যন্ত্রপাতি ব্যবহার করে সাতজনের কাজ করি।

পরানগঞ্জ বাজারে স্বপন (৪৫)  কর্মকার বলেন,  আমি দীর্ঘ ২০ বছর ধরে কামার পেশা আছি। আজ থেকে তিনবছর আগে আমরা চার ভাই মিলে ইলিশার হাটে দোকান করেছিলাম। এখন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করায় লোকবল কম লাগায়ে আমার ভাইয়েরা এই পেশা ছেড়ে দিয়েছে। তারা এখন বিভিন্ন পেশায় সাথে সম্পৃক্ত।

তিনি আরো বলেন,  গত বছরের তুলনায় এ বছর বেচা-বিক্রি কম। ১ কেজি ওজনের চাপাতি বিক্রি করছি ৪৫০ টাকা, ১ কেজি ২০০ গ্রামের বটি বিক্রি করছি ৫০০ টাকায় এবং ৫০০ গ্রাম ওজনের ছুরি বিক্রি করছি ১৫০-১৮০ টাকায়।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...