বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই জুলাই ২০২২ রাত ১২:৫৮
৪৬০
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভোলার দৌলতখানে একই পরিবারের সাত সদস্যকে বেধড়ক মারধর করার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আবদুল মান্নান (৫৫), তার স্ত্রী বিবি জয়নব (৪২) বোন হাসিনা ওরফে পুতুল (৩৫) মেয়ে শিবলু (৩০) ছেলে জিহাদ (১৮) নাহিদ (১৫) ও মা জাহানারা বেগম (৭০)। তারা দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্তরা হলেন, একই এলাকার জসিম মিঝি (৫৬) তার স্ত্রী রানু বিবি (৪০) ছেলে রাসেল (২২) ভাই দুলাল মিঝি, ভাইয়ের স্ত্রী পারভীন ও চাচাতো ভাই মনির মিঝি। বৃহস্পতিবার ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মিঝির হাট বাজারে এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত আবদুল মন্নান সাংবাদিকদের জানান, কয়েকমাস ধরে প্রতিপক্ষ জসিম মিঝি গংদের সাথে তাদের দখলীয় জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই জমিতে একটি দোকান ঘর রয়েছে। বৃহস্পতিবার দোকানের বেড়ার কাজ করতে গেলে প্রতিপক্ষ জসিম মিঝির ছেলে রাসেল-এর সাথে তার বাকবিতÐা হয়। এ সময় কোনকিছু বুঝে ওঠার আগে প্রতিপক্ষ জসিম মিঝি, তার স্ত্রী রানু বিবি, ছেলে রাসেল, ভাই দুলাল মিঝি, ভাইয়ের স্ত্রী পারভীন ও চাচাতো ভাই মনির মিঝি লাঠিসোটা দিয়ে তাকে বেধড়ক মারধর শুরু করে। খবর পেয়ে স্ত্রী বিবি জয়নব, বোন হাসিনা ওরফে পুতুল, মেয়ে শিবলু, ছেলে জিহাদ, নাহিদ ও মা জাহানারা বেগম এগিয়ে আসলে তাদের মারধর করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করান।
এদিকে এসব বিষয়ে জানতে অভিযুক্ত জসিম মিঝির সাথে একাধিকবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তাই বক্তব্য দেওয়া সম্ভাব হয়নি।দৌলতখান থানার ওসি বজলার রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত