অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ঈদে অসহায়দের মাঝে কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২২ রাত ০১:২৬

remove_red_eye

৫১৫

এইচ আর সুমন : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায়, দুস্থ ও কর্মহীন ৬০০ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল গরুর গোশত ১ কেজি ,পোলাউর চাউল ১ কেজি, সয়াবিন তেল ১কেজি।   ঈদের দিনে এসব খাদ্য সামগ্রী পেয়ে এসব মানুষের মুখে ছিল হাসি। যেন এই  খাদ্য সামগ্রী  তাদের ঈদ আনন্দ বাড়িয়েছে দ্বিগুণ।
রবিবার  (১০ জুলাই) দুপুরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে কাঞ্চন মিয়ার বাসভবন থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  
 পূর্ব ইলিশার জরিনা বলেন আল্লাহতালা তাদের ভাল রাখুক। আমরা কোরবানি ঈদের সময় গরুর গোশত খেতে পারি, গোস্ত কিনে খাবার মত সামর্থ্য আমাদের নেই এজন্য এই সংগঠনের যারা দায়িত্বে আছেন তাদেরকে আল্লাহ তায়ালা যেন সব সময় ভালো রাখে এই কামনাই করি।
কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাসান ইশতিয়াক বাবু জানান গত বছর পবিত্র ঈদুল আযহার মতো এবারও আমরা ঈদের দিনে অসহায় দুঃস্থ গরিবদের কথা ভেবে আমাদের সংগঠনের পক্ষ থেকে ৬০০ মানুষের মাঝে প্রত্যেককে ১ কেজি করে গরুর গোশত,১ কেজি করে পোলাওর
চাউল এক কেজি করে সোয়াবিন তেল, দিয়েছি। আমরা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ও ৩০০ জন দুস্থদের মাঝে জনপ্রতি চাল ১২ কেজি,বুট ২কেজি, চিনি ২কেজি,  
সেমাই ২কেজি, ডাল ২কেজি ,লবণ ২কেজি করে মোট ৩জনকে দেওয়া হয়েছে।
এসময় তিনি আরও বলেন,আমাদের কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমরা বিগত দিনে অসহায় দুস্থ ও সুবিধাবঞ্চিত ১০ জন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছি, আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে ১০জন কে সবজিসহ ভ্যানগাড়ি বিতরণ করেছি, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি,ও পবিত্র মাহে রমজান উপলক্ষে মাহে  রমজানের উপহার হিসেবে প্রথমবার ৩৪০ জনকে ইফতার সামগ্রী বিতরণ করেছি, এবং রমজান উপলক্ষে দ্বিতীয়বারের মতো সুবিধা বঞ্চিত অসহায় ও খেলোয়াড়দের মাঝে১০০ জনকে ইফতার সামগ্রী বিতরণ করেছি, মহামারী করোনা কালীন সময়ে আমরা বিভিন্ন সময়ে অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ ও আর্থিক সহযোগিতা করে আসছি।   আত্মমানবতার সেবায় আমরা সব সময় কাজ করে যাচ্ছি এবং আগামীতেও কাজ করে যাব ইনশাআল্লাহ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...