অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই জুলাই ২০২২ রাত ১০:৪৮

remove_red_eye

৪৭৩

লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন  বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাঁর দূরদর্শী নেতৃত্বে অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের ফলে অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে দেশকে আজ উন্নয়নের পথে নিয়ে এসেছেন। মুজিব বর্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়া সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।
বৃহস্পতিবার সকালে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ, লালমোহন, রমাগঞ্জ,ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে মুজিবশত বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীনদের ঘর পরিদর্শন শেষে এসব কথা বলেন। লালমোহন উপজেলায় মোট ৫৫০ টি ঘর পেয়েছেন ভূমিহীন ও গৃহহীন পরিবার।
এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকারের উদ্যোগে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এক অবিস্মরণীয় পদক্ষেপ। জাতির পিতার কন্যা সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করে প্রমাণ করেছেন যতদিন শেখ হাসিনার হাতে দেশ ততদিন পথ হারাবে না বাংলাদেশ।
এসময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...