লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৪ই জুলাই ২০২২ রাত ১০:৫২
৫৪৭
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনের ‘বদরপুর ইউনিয়ন টিচার্স এসোসিয়েশনের’ উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার দেবির চর মাধ্যমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
বদরপুর ইউনিয়ন টিচার্স এসোসিয়েশনের আহবায়ক মিজানুর রহমান লিপুর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, বদরপুর ইউনিয়ন আওয়ামীলীগের দুর্গ হওয়ায়, বিএনপি-জামায়াত সরকারের আমলে এ ইউনিয়ন ছিল সবচেয়ে বেশি অবহেলিত। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর ইউনিয়নটিতে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। নতুন নতুন সড়ক, ব্রিজ ও স্কুল-কলেজ নির্মাণের ফলে বদলেছে বদরপুর ইউনিয়নের দৃশ্য।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. শাহীন জুয়েল, ইউপি চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকার, বদরপুর ইউনিয়ন টিচার্স এসোসিয়েশনের সদস্য সচিব সাহেব নূর, দেবির চর মাধ্যমিক বিদ্যালয়রে প্রধান শিক্ষক বজলুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, নাজিরপুর দারুল আউলিয়া হোসাঈনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও: আবুল হাসেম, হাজিরহাট টিএ মাধ্যমিক বিদ্যালয়রে প্রধান শিক্ষক মেজবাহ্ উদ্দিন প্রমূখ।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক