অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সুরক্ষায় ক্রীড়া প্রতিযোগীতা শুরু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই জুলাই ২০১৯ রাত ১০:৪২

remove_red_eye

৯৬০

বাংলার কন্ঠ প্রতিবেদক : কিশোর-কিশোরী ক্লাবের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুরক্ষা ও সমাজের মূলধারায় সম্পৃক্তকরনের লক্ষ্যে নিয়ে ভোলায় দুই দিনব্যাপী বিশেষ ক্রীড়া প্রশিক্ষণ ও প্রতিযোগীতা শুরু হয়েছে। সোমবার সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন অতিরিক্ত বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ জাকারিয়া। পরে জেলা শিল্পকলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফ এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট এর আয়োজনে দুই দিন ব্যাপী অনুষ্ঠানে কারিগরি ও প্রশিক্ষন সহযোগীতা করছে স্পেশাল অলিম্পিক বাংলাদেশ ভোলা সাব-চ্যাপ্টার।
জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম সিদ্দিক সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ জাকারিয়া।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,স্থানীয় সরকারের উপ-পরিচালক মাহামুদুর রহমান, ইউনিসেফ বরিশাল বিভাগীয় চিফ এএইচ তৌফিক আহমেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্ত রের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন,জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত)মাধব চন্দ্র দাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, স্পেশাল অলিম্পিক বাংলাদেশ এর প্রতিনিধি মো: জাহিদ রমজান।
এছাড়াও বক্তব্য রাখেন কোস্ট ট্রাস্ট আইইসিএম প্রকল্পের প্রকল্প সম্মনয়কারী মো: মিজানুর রহমান, স্পেশাল অলিম্পিক বাংলাদেশ, ভোলা সাব-চ্যাপ্টার প্রতিনিধি মো: কবীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চলনা করেন এলজিসি প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর নকীব আবদুস সালাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধিদের উন্নয়নে নানা ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে প্রতিবন্ধী শিশুরা সমাজের মূল স্রোতোধারায় আসবে। ভবিষ্যৎতে বাংলাদেশকে এগিয়ে নিতে এই শিশুরাও ভূমিকা রাখবে বলে মনে করেন। বক্তারা আরো বলেন, সাধারণত খেলাধুলায় প্রতিবন্ধী শিশুদের আলাদা করে রাখা হয়। তাই এই ধরনের প্রতিযোগীতায় প্রতিবন্ধী শিশুদের অংশ নিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারবে ।
প্রতিযোগীতায় কিশোর-কিশোরী ক্লাবের ভোলার শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এই আয়োজনে অংশ নেয়। দুই দিনের এই আয়োজনে শিশুদের নিয়ে দৌড়, ভলিবল, ব্যাডমিন্টন,ক্রিকেট সহ বিভিন্ন খেলা শিখানে হবে। পরে এই শিশুদের থেকে বছাই করে স্পেশাল অলিম্পিক বাংলাদেশ বাছাই পর্বে অংশ নিবে বলে জানা যায়।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...