অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

পদ্মা সেতুতে রেল সংযোগের কাজ এ মাসেই: রেলমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই জুলাই ২০২২ রাত ০৮:৩৪

remove_red_eye

৫৫৯

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, জুলাই মাসেই পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু হবে। আগামীকাল সেতু বিভাগের সঙ্গে জরুরি সভা শেষ করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শুক্রবার (১৫ জুলাই) মুন্সীগঞ্জের মাওয়া ও শ্রীনগর প্রান্তের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শনে এসে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুনের মধ্যে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ শেষ করার জন্য সময় নির্ধারণ করা হয়েছে। কাজ দ্রুত শেষ করার জন্য তিন ভাগে ভাগ করা হয়েছে। ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে ভাঙ্গা ও ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত তিন ভাগে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

এ পর্যন্ত পদ্মা রেল সংযোগ প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি ৬১ শতাংশ বলে জানান মন্ত্রী। ২০২৩ সালের জুনের মধ্যে ভাঙ্গা অংশ পর্যন্ত কাজ শেষ করা সম্ভব হবে বলেও জানান।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ১০টি অগ্রাধিকার প্রকল্পের মধ্যে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প তার মধ্যে অন্যতম।

এর আগে মন্ত্রী মুন্সীগঞ্জের শ্রীনগর প্রান্তের পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন। তিনি মাওয়া প্রান্তে ভায়াডাক্ট-২-এর ব্যালাস্টলেস ট্র্যাক নির্মাণকাজ পরিদর্শন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন, প্রকল্প পরিচালক মোহাম্মদ আফজাল হোসেন প্রমুখ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...