অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

কোহলি কেন এখনও ভারতীয় দলে, প্রশ্ন কানেরিয়ার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই জুলাই ২০২২ রাত ০৮:৩৭

remove_red_eye

৫৬০

ক্যারিয়ারের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। কেউ কেউ পাশে দাঁড়াচ্ছেন, তবে বেড়ে চলেছে সমালোচকদের আনাগোনা। পাকিস্তানের সাবেক স্পিনার দানিশ কানেরিয়া বুঝতেই পারছেন না, ডানহাতি ব্যাটসম্যান কেন এখনও জাতীয় দলে? তরুণ ও ভবিতব্য ভারতীয় তারকারা খুব ভালো করলেও তাদেরকে জায়গা করে না দিয়ে কোহলিকে কী কারণে রেখে দিচ্ছে?

কু অ্যাপে এই প্রশ্ন তুলেছেন কানেরিয়া। তার জিজ্ঞাসা, ভারতীয় দল থেকে রবিচন্দ্রন অশ্বিনের মতো বিশ্বমানের একজন স্পিনার যদি বাদ পড়েন, কেন কোহলিকে বাদ দেওয়া যাবে না?

টপ অর্ডার ব্যাটসম্যান দীপক হুদার প্রশংসা করে কানেরিয়া বললেন, খেলোয়াড়দের ক্যারিয়ার নিয়ে মোটেও লুডো খেলা উচিত নয় নির্বাচক কমিটির।

পাকিস্তানের সাবেক এই স্পিনার বলেছেন, ‘যখন বিশ্বমানের অফস্পিনার অশ্বিন বাদ পড়তে পারে তখন বিরাট নয় কেন। দীপক হুদা কোথায় কেন নির্বাচক কমিটি ও ম্যানেজমেন্ট ভারতীয় প্রতিভাবান ক্রিকেটারদের ক্যারিয়ার নিয়ে খেলছে। ভারতীয় দলের ভক্ত ও ভারতীয়দের নিয়ে লুডো খেলা ব্যক্তি কে। আর্শদীপ, দীপক হুদা, সূর্যকে পূর্ণ আত্মবিশ্বাস দেওয়া উচিত, তারা ভারতীয় ক্রিকেটের মেরুদণ্ড।’

আইপিএলের পর দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড সিরিজে ছুটিতে থাকা কোহলি সম্প্রতি এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ফেরেন। ওই ম্যাচে ১১ ও ২০ রান করেন ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান। দুই টি-টোয়েন্টিতে তার রান ছিল ১ ও ১১। কুঁচকির চোটে প্রথম ওয়ানডেতে দর্শক হয়ে থাকা কোহলি দ্বিতীয় ম্যাচে তিন চারে দারুণ শুরু করলেও ২৫ বলে ১৬ রান করে আউট হন। 

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...