অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় স্মরণ সভা ও দোয়া কর্মে হাজার বছর বেঁচে থাকবে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২২ সকাল ১১:৪২

remove_red_eye

৪৫২

মনপুরা  প্রতিনিধি : ভোলার মনপুরায় যমুনা গ্রæপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার জোহুর নামাজ শেষে মনপুরা প্রেসক্লাব মিলানায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্মরণসভায় বক্তারা বলেন, দেশ মাতৃকারটানে রনাঙ্গনে ঝাপিয়ে পড়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে অগ্রহণী ভূমিকা পালন করে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তেমনি দেশ স্বাধীন হওয়ার পরে দেশের অর্থনৈতিক মুক্তি লাভে কাজ করেছেন তিনি।

তার হাত ধরে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন সহ যমুনা গ্রæপে ৪১ টি প্রতিষ্ঠান গড়ে তোলেন। ওই সমস্ত প্রতিষ্ঠানে লক্ষাধিকের ওপর মানুষের কর্মসংস্থান হয়। এতে বেকারত্ব দূর হওয়ার সাথে সাথে দেশের অর্থনৈতিক ভীত মজুবত হয়। তার হাত ধরে এই দেশে শিল্প বিপ্লব শুরু হয়।

তার সততা, সাহসী কাজকর্মে হাজার বছর দেশের মানুষের অন্তরে বেঁচে থাকবেন রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, দেশের অর্থনৈতিক মুক্তির মহানায়ক ও সাংবাদিকদের সাহসের বাতিঘর নুরুল ইসলাম বাবুল।

স্মরণসভায় দৈনিক যুগান্তর মনপুরা উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ জুয়েল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মনপুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর হোসেন, হাজির হাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, হাজিরহাট বাজার সমিতির সম্পাদক আবুয়াল হোসেন আবু মেম্বার, সাবেক প্রেসক্লাব সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোঃ ছালাহউদ্দিন, প্রেসক্লাব সম্পাদক অহিদুর রহমান, সমকাল প্রতিনিধি আমীর হাওলাদার, আমার সংবাদ প্রতিনিধি নজরুল ইসলাম মামুন, সাংবাদিক মিজানুর রহমান।  

পরে নুরুল ইসলামের মাফফিরাত কামনা করে দোয়া করা হয়। এই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজিরহাট ইউপি চেয়ারম্যান মোঃ নজিাম উদ্দিন হাওলাদার।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...