অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

শিক্ষক বাতায়নে দেশ সেরা অনলাইন পারফর্মার লালমোহনের মেয়ে মমতাজ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২২ সকাল ১১:৪৪

remove_red_eye

৭২৮

লালমোহন প্রতিনিধি : বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ‘এটুআই’ প্রকল্পের প্রত্যক্ষ তত্ত¡াবধায়নে পরিচালিত শিক্ষকদের জন্য বাংলাদেশে একমাত্র প্লাটফর্ম শিক্ষক বাতায়নে ২০২২ সালের জুলাই মাসের দ্বিতীয় পাক্ষিকে ‘দেশ সেরা অনলাইন পারফর্মার’ হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলার লালমোহনের মেয়ে মতাজ বেগম (কনক)। তিনি লালমোহন পৌরসভার ৯ নং ওয়ার্ডের পাটওয়ারী বাড়ির মাকসুদুর রহমানের মেয়ে। মমতাজ বেগম (কনক) বরিশালের চরমোনাই মাদ্রাসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
করোনাকালীন সময়ে তিনি বরিশাল ডিস্ট্রিক্ট অনলাইন প্রাইমারি এডুকেশন, দি বরিশাল অনলাইন স্কুল, বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল, অনলাইন পাঠশালাসহ আরও অন্যান্য পেইজে নিয়মিত লাইভ ক্লাস করেছেন।
দেশ সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হওয়া মমতাজ বেগম বলেন, আমার শিক্ষকতা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ও চাকরি জীবনের সবচেয়ে বড় স্বীকৃতি এটি। অনলাইন ক্লাস ও আইসিটি বিষয় নিয়ে ভবিষ্যতে যেন আরও ভালো কিছু করতে পারি সে জন্য সব সময় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে তাঁর কর্মরত প্রতিষ্ঠান প্রধান নজরুল ইসলাম বলেন, মমতাজ বেগম খুব ভালো একজন শিক্ষিকা। তার এ অর্জন অমাদের জন্যও সত্যিই গর্বের। আশা করছি ভবিষ্যতেও মানসম্মত শিক্ষা নিশ্চিতে যুগোপযোগী ভূমিকা পালন করবেন তিনি।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...