চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই জুলাই ২০২২ রাত ১০:২১
৪৯৪
চরফ্যাশন সংবাদদাতা : ভোলার চরফ্যাশনের ঢালচর ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ চর নিজামের পূর্ব পাশে সাগর মেহনার ডুবোচরে আটকে পড়া বিদেশি জাহাজের বার্জটি পাঁচদিন পর সোমবার বিকেলে মালিক পক্ষ রোজিনা' ও 'এএম একোড' নামে দুইটি টাগ বোট জাহাজ দিয়ে বার্জটি উদ্ধার কাজ সম্পন্ন করে চট্রগ্রামের উদ্দেশ্যে রওয়না হয়েছেন। এর আগে দিন বার্জটির মালিক পক্ষ রিলাইজিং অ্যান্ড শিপিং (কুতুব উদ্দিন অ্যান্ড কোং) এর কাছে হস্তান্তর করে কোস্টগার্ড।
চর মানিকা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এনামুল হক জানান, বার্জটিতে প্রায় ১৩ শত মেট্রিক টন বিদেশি পাথর, একটি বেকু এবং পাথর ভাঙার যন্ত্রপাতি রয়েছে। ভারতের কাকিনাদা পোর্ট থেকে কক্সবাজারের মাতারবাড়ী আল্টা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের উদ্দেশ্যে রওনার পথে বৈরি আবহাওয়ায় উত্তাল সাগরে টাগ বোর্ড থেকে বার্জটি বিচ্ছিন্ন হয়ে গত বৃহস্পতিবার বার্জটি ভাসতে ভাসতে চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের চর নিজামের পূর্ব প্রান্তে এসে আটকে পড়ে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কোস্টগার্ডকে অবগত করে সার্বিক সহায়তা প্রদানের অনুরোধ করেন। এরপর শুক্রবার বিকেল থেকে জাহাজের বার্জটি কোস্টগার্ড নিরাপত্তা হেফাজতে নেন। সোমবার মালিক পক্ষের কাছে বার্জটি কোস্টগার্ড হস্তান্তর করেছেন।
চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান বলেন, সাগরে ভেসে আসা বার্জটি সোমবার কোস্টগার্ডের মধ্যমে মালিক পক্ষ কুতুব উদ্দিন অ্যান্ড কোং কাছে হস্তান্তর করা হয়েছে। তারা দুটি টাগ বোটের মাধ্যমে বাজটি উদ্ধার করে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের রওয়ান হয়েছে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত