অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

করোনায় ১ জনের মৃত্যু, শনাক্তের হার ১২.২০ শতাংশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে জুলাই ২০২২ রাত ০৮:৩৮

remove_red_eye

৪৩৬

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক জন মারা গেছেন। আগের দিনে এই রোগে মারা গিয়েছিল ৮ জন। এ সময়ে সংক্রমণ বেড়েছে ২ দশমিক ৫৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।
এতে আরও বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৫০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। মঙ্গলবার করোনায় শনাক্তের হার ছিল ৯ দশমিক ৬৬  শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ২০ শতাংশে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৪৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১০৪ জন। আগের দিন ৯ হাজার ৯৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৮৭৯ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ২৯ হাজার ২৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৯৯ হাজার ৩৯৫ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৬ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৪২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৯ হাজার ৮৯২ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৫২ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৬ দশমিক ৫১ শতাংশ।
এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৪৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৭৯ জন। শনাক্তের হার ১১ দশমিক ০৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৭ দশমিক ৯৫ শতাংশ।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...