অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে মানসিক প্রতিবন্ধী যুবককে নির্যাতনের ঘটনায় ৩ জন গ্রেফতার

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে জুলাই ২০২২ রাত ১০:৫৭

remove_red_eye

৩৬৫

লালমোহন প্রতিনিধি : লালমোহনে মন্দিরে খুঁটির সাথে বেঁধে মানসিক প্রতিবন্ধী এক যুবককে অমানবিক নির্যাতন করার ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।  গ্রেফতারকৃতরা হলেন নির্যাতনকারী প্রধান অভিযুক্ত তাপস চন্দ্র মৃধা, তাপসের স্ত্রী প্রমীলা ও অসীমের স্ত্রী রিনা রানী। এ ব্যাপারে লালমোহন থানায় ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে এই নির্যাতনের ঘটনা ঘটলেও রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।  ১৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড কর্তারহাট এলাকায় রাঁধা গোবিন্দ মন্দিরের খুঁটির সাথে বেঁধে যুবককে দুইজন মিলে লাঠি দিয়ে এলোপাথারী মারছে। এসময় যুবককে আর্তচিৎকার করতে শোনা যায়।    
নির্যাতনের শিকার জয়েরর বাবা শ্যামল দাস জানান, একই বাড়ির তাপসের এক আত্মীয় বেড়াতে আসলে তাকে চড় মারে জয়। এতে ক্ষিপ্ত হয়ে তাপস ও অসিম বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে রাধা গোবিন্দ মন্দিরের খুটির সাথে বেঁধে নির্যাতন করে তার ছেলেকে। তাকে মারতে মারতে লাঠি পর্যন্ত ভেঙ্গে পেলে। ওই সময় তার আর্তচিৎকারেও মন গলেনি তাতের। মারধরের সময় তাপসের ওই আত্মীয়ও সেখানে ছিল।
তিনি আরও জানান, জয় ১০ বছর বয়স থেকেই মানসিক প্রতিবন্ধী। ৩ সন্তানের মধ্যে সকলের বড় জয়। তার মানসিক চিকিৎসার জন্য পাবনাসহ বিভিন্নস্থানে নেয়া হয়েছে। তবুও জয়ের কোনো উন্নতি হয়নি। শ্যামল পেশায় একজন নরসুন্দর। পাঙ্গাসিয়া বাজারে তিনি সেলুন চালান। বৃহস্পতিবার বিকালে খবর পেয়ে তিনি বাড়ি আসেন। জয়কে এরআগেও তাপসরা বেশ কয়েকবার এরকম মেরেছে। তবে এবারের ঘটনা বেশ অমানবিক হওয়ায় ভিডিও করে কেউ একজন এটি ভাইরাল করে দেয়। পরে লালমোহন থানা পুলিশ রাত ১০টার দিকে জয়কে উদ্ধার করে লালমোহন হাসপাতালে চিকিৎসার জন্য আনে।

এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, ভিডিওটি দেখে ওই এলাকায় গিয়ে নির্যাতনের শিকার যুবককে উদ্ধার করা হয়েছে। জয়ের বাবা শ্যামল বাদী হয়ে ৫ জনকে আসামী করে রাতে মামলা করে। ঘটনার সঙ্গে জড়িত তাপসসহ তার স্ত্রী ও অসিমের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...