বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই জুলাই ২০১৯ রাত ০৯:৫৮
৭৬৩
জুয়েল সাহা : দৈনিক বাংলার কণ্ঠে সংবাদ প্রকাশ করার পর ভোলায় ৬ষ্ঠ শ্রেনীতে পড়–য়া এক ছাত্রীকে উত্যাক্ত করার অভিযোগে মোঃ সুজন (১৮) নামে এক বখাটে যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল হাসনাত খান ওই যুবককে ১ বছরের কারাদন্ড প্রদান করেন। রবিবার বেলা ১১ টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রাম থেকে ওই যুবককে আটক করা হয়। পরে দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরন করা হয়েছে সাংবাদিকদের কাছে বলে নিশ্চিত করেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
অভিযোগ রয়েছে, দীর্ঘ দিন ধরে রাজাপুর ইউনিয়নের শান্তিরহাট মধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীতে পড়–য়া স্কুল ছাত্রীকে (১৩) স্কুলে যাওয়া-আসার পথে উত্যাক্ত করে শ্যামপুর গ্রামের মোঃ কামালের ছেলে সজিব (১৮)। ছাত্রীর পিতা আব্দুল জলিল স্থানীয় গণ্যমাণ্য ও ইউপি সদস্যকে জানালে কোন সমাধান পায়নি। বিষয়টি স্থানীয়দের জানালে ক্ষিপ্ত হয়ে সজিব ছাত্রীর পিতা অসহায় অটোরিক্সা চালক আবদুল জলিলকে তার গাড়ীতে গাঁজা ও ইয়াবা রেখে বিভিন্ন মামলা ফাসানো ও মেয়েকে তুলে নেওয়ার হুমকী দেয়। এতে করে ভয়ে ওই ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ করে দেয় অসহায় পরিবারটি। এঘটনার পর গত শনিবার দুপুরে ছাত্রীর পিতা ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক ও ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর পর আজ রবিবার সকালে পুলিশ তাকে আটক করলে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছর কারাদন্ড প্রদান করা হলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক