অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে একজন জিয়া আছে


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে জুলাই ২০২২ রাত ১০:৫৫

remove_red_eye

৪৭৯



মোঃ জসিম জনি : দেড় বছরের শিশু সুমাইয়া। খেলতে গিয়ে স্ট্যাপলারের পিন মুখে নিয়ে নেয়। পিনটি গলায় আটকে গিয়ে যন্ত্রণায় কাতরাতে থাকে সুমাইয়া। শনিবার সকালে লালমোহন ফরাজী বাজার এলাকা থেকে শিশুটিকে নিয়ে বাবা মা দৌড়ে লালমোহন হাসপাতালে আসে। ডিউটিরত ডাক্তার দেখে শিশুটির কিছুই করতে পারলেন না। তারা শিশুটিকে অজ্ঞান না করে এই পিন বের করতে পারবেন না বলে অপরাগতা প্রকাশ করেন। এই হাসপাতালে এ্যানেস্থেসিয়া ডাক্তার নেই। তাই ঢাকা বা বরিশাল নেওয়ার পরামর্শ দিলেন। শিশুটির বাবা শাহিন ও মা ব্যর্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে এলেন। কিন্তু শিশুটির গলায় পিন আটকে থাকায় তার চিৎকার তাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিল। ফরাজী বাজার এলাকার উত্তর পাশে বাকলাইয়ের দোকান এলাকায় তাদের বাড়ি। সামান্য মুদি দোকান করে সংসার চালান শাহিন। এই অবস্থায় শিশুটিকে নিয়ে কী করবে তা ভেবে দিশেহারা তারা। হাসপাতাল থেকে বের হয়ে সামনেই ঔষধের দোকান জিয়ার দ্বারস্থ হলেন তারা। এই জিয়ার কাছ থেকে মাঝে মধ্যে ঔষধ নেন। জিয়া কোন ডাক্তার নন। শুধু তার ঔষধের দোকানে ডাক্তারের সাথে থেকে কিছু কাজ শিখেছে মাত্র। জিয়া শিশুটির গলা থেকে খুব সহজেই তার যন্ত্র (আর্টারি ফরসেপ) দিয়ে বের করে নিলেন আটকে থাকা পিনটি। শিশুটির বাবা শাহিন ও মা দুশ্চিন্তা মুক্ত হলেন। এই ঘটনাটি শনিবারের।    
আজ থেকে ৫ বছর আগের কথা। আমার মেয়ে তাসনিম তাহসিনের বয়স তখন মাত্র ৬। সে বাড়িতে খেলার সময় গলার মালার বড় আকারের একটি গুটি কানের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। পরে আমি জানতে পেরে তাকে নিয়ে ছুটে গেলাম লালমোহন হাসপাতালে। কর্তব্যরত একজন অর্থোপেডিক ডাক্তার তাহসিনের কান দেখে অনেকক্ষণ চেস্টা করলেন। গুটিটি বের করতে পারলেন না। একপর্যায়ে ডেন্টালের সরকারি আরেকজন ডাক্তার এসে তার যন্ত্রপাতি দিয়েও চেষ্টা করলেন। তাও পারলেন না। পরে তারা আমাকে যা জানালেন তা শুনে রীতিমতো আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়ার অবস্থা। আমার হাত পা কাঁপছিল। তারা আমাকে জানালেন এটা অপারেশন করতে হবে। তাকে ঢাকা নিতে হবে। ঢাকা নেওয়া ছাড়া এই গুটি বের করা সম্ভব হবে না। আমি প্রস্তুতি নিয়ে ফেললাম ওইদিনই ঢাকা যাবো। হতবিহŸল হয়ে মেয়েকে নিয়ে হাসপাতাল থেকে বের হলাম। হাসপাতাল ব্রিজ পাড় হলে ব্রিজের গোড়ায় জিয়ার ফার্মেসি। আমাকে রিকশায় বিমর্ষ আর কোলে মেয়েকে দেখে সে জানতে চাইলো কি হয়েছে? আমি জিয়াকে সব বললাম। ছোট বেলা থেকেই জিয়ার সাথে আমার সুসম্পর্ক। সে আমার কাছ থেকে সব শুনে বললো, “নামেন”। তারপর সে আমাদের তার ফার্মেসিতে নিয়ে গেল। একটি বাঁকানো সার্জিক্যাল সুই হাতে নিয়ে নিখুঁতভাবে দুই মিনিটের মধ্যে জিয়া নিজের হাতে মালার গুটিটি কান থেকে বের করে আনলো। আমি বিস্মিত হলাম এবং আমার মাথা থেকে ভারী একটা পাথর নামলো। জিয়াকে খুশি হয়ে টাকা সাধলাম। সে আমার টাকা ফেরত দিল। একটি টাকাও রাখলো না। যে গুটিটি কান থেকে বের করতে আমাকে ঢাকা পর্যন্ত যাওয়া লাগতো এবং কত টাকা খরচ হতো তার হিসেব পেতাম না। তাছাড়া যদি অপারেশন করা লাগতো তাহলে কেমন হতো তা অনুভব করলে আজো আমি থমকে যাই। জিয়ার অভিজ্ঞতা আমাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছে।
আজকের ঘটনাটিও যখন ঘটে তখন আমি হাসপাতালে অন্য একটি প্রোগ্রামে। জিয়া ফোন করে জানালো তার দোকানে যেতে। আমি গিয়ে দেখি তার অসাধ্য সাধন। কখনো কখনো শিক্ষার চেয়ে যে অভিজ্ঞতাও কাজে লাগে তার বাস্তব উদাহরণ জিয়া। আজকের শিশুটির গলা থেকেও পিনটি বের করতে না পারলে তার পরিবারকে হয়তো ঢাকা বা বরিশাল দৌড়াতে হতো।
গত বছরের ১৭ জুলাই লালমোহন হাসপাতালে আরেকজন শিশুর কান থেকে একটি তেলাপোকা বের করে প্রশংসিত হয়েছিলেন ডা. শহীদুল ইসলাম। মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীর বাম কানে একটা তেলাপোকা ঢুকে যায়। বাড়িতে ওরা কানের ড্রপ দিয়ে এবং পরে নানাভাবে চেষ্টা করেও বের না করতে পেরে লালমোহন হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ডা. শহীদুল ইসলাম তেলাপোকাটি বের করতে সক্ষম হন।  লেখক: সাধারণ সম্পাদক,লালমোহন প্রেসক্লাব







আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...