অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বাংলাদেশের উন্নয়নে শিনজো আবে’র অবদানের কথা স্মরণ প্রধানমন্ত্রীর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে জুলাই ২০২২ রাত ০৮:৫৩

remove_red_eye

৪৮২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে বাংলাদেশের উন্নয়নে বিরাট ভূমিকা রেখেছেন।
শিনজো আবের মৃত্যুতে আজ মান্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বকালে বলেন, জাপানের উন্নয়ন পরিচালনার পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে তিনি (শিনজো আবে) সব সময় পাশে ছিলেন।
প্রধানমন্ত্রী বাসভবন গণভবন থেকে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন।
তিনি বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্প যেমন মাতারবাড়ি পাওয়ার প্লান্ট এবং গভীর সমুদ্র বন্দর, মেট্রোরেল এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে শিনজো আবের ভূমিকার কথা স্মরণ করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি (আবে) পদ্মা সেতুর ফিজিবিলিটি স্টাডি এবং রূপসা সেতু নির্মাণেও বাংলাদেশকে সহায়তা করেছেন।
তিনি বলেন, বাংলাদেশে হলি আর্টিজান হামলার ফলে জাপান ও ইতালীয় নাগরিকদের মৃত্যুর পর জাপান সরকার কর্তৃক বাস্তবায়িত মেট্রোরেল অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর কাজ অব্যাহত রাখতে আবে সাহসী ভূমিকা পালন করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, সে সময় অনেকের ধারণা ছিল জাপান যে প্রকল্পগুলো বাস্তবায়ন করছে সেগুলো বন্ধ হয়ে যাবে।
 সেই সময় আবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বলেছিলেন যে বাংলাদেশের প্রয়োজনে তিনি সবসময় পাশে থাকবেন।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার সন্ত্রাসী হামলার পর অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে সক্ষম হয়।
তিনি বলেন, আবে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করেছেন এবং তৈরি পোশাকসহ বিভিন্ন বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পেতে সহায়তা করেছেন।
‘কাজেই, বাংলাদেশের আজকের উন্নয়নে তাঁর (শিনজো আবে) একটি মহান ভূমিকা রয়েছে। আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে একটি শোক প্রস্তাব গ্রহণ করেছি,’ তিনি বলেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ একদিনের শোক দিবসও পালন করেছে, যোগ করেন তিনি।
এটি সত্যিই একটি দুঃখের দিন, কারণ, জাপানের মতো একটি জায়গায় এমন জঘন্য কাজ হয়েছে। তিনি বলেন, ‘আমরা জানি না তার হত্যার রহস্য উদঘাটন হবে কিনা।’
প্রধানমন্ত্রী বলেন, জাপানের মতো দেশে এমন জঘন্য কাজ হতে পারে তা তাঁরা ভাবতেও পারেননি।
তিনি বলেন, ‘আমরা বুঝতে পারিনি কেন তার মতো একজন ব্যক্তির ওপর হামলা চালানো হল। তিনি একজন ভালো মানুষ, সংবেদনশীল, দেশপ্রেমিক এবং সত্যিকারের রাজনীতিবিদ ছিলেন।’
প্রধানমন্ত্রী বলেন, জাপান সরকার (এবং কিছু উন্নয়ন অংশীদার)ও যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু নির্মাণে সহায়তা করেছিল, কারণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে প্রথম জাপান সফরে মুক্তিযুদ্ধের পর তাদের কাছ থেকে সহায়তা চেয়েছিলেন, সেতু নির্মাণে।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে জাপানের প্রতিটি সরকারই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...