অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে দেবর পিটিয়ে ভেঙে দিলো ভাবির হাতের তিন আঙুল

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে জুলাই ২০২২ রাত ১১:০৭

remove_red_eye

৪৩৮

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেবরের হামলায় ভাবীর হাতের ৩ টি আঙুল ভেঙে গেছে। গুরুত্বর আহত হয়ে বরিশাল হাসপাতালে ঠাঁই হয়েছে ভাবির। রোববার বিকালে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের চরমোল্লাজী গ্রামের মন্তাজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত নারী  হলেন ওই গ্রামের প্রয়াত বাচ্চু মিয়ার স্ত্রী জুলেখা (৩২)।
জুলেখার ভাই সাংবাদিক এমআর পারভেজ বলেন, ২০১০ সালে আমার এক ভাগ্নে  ও এক ভাগ্নিকে রেখে দুর্ঘটনায় মারা যান বোন জামাই। এরপর থেকে দুই সন্তান নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করে জুলেখা। জুলেখার বসবাসরত জমি তার নামে রেকর্ড করে দেয়ার কথা বলে দশ হাজার টাকা নেন জুলেখার শ^শুর ফয়েজ আহমেদ। ওই বাড়িতে বোনের থাকার ঘরটিও আমরা করে দেই। তবে টাকা নিয়েও ওই জমি বোনের নামে রেকর্ড না করে নিজের নামেই রেকর্ড করে নেন ফয়েজ আহমেদ।  এরপর তার ছেলে মহিউদ্দিনকে ওই বাড়িতে জায়গা দেয়।
সাংবাদিক পারভেজ আরও বলেন, এ ঘটনায় আমার ভাগ্নি মনক্ষুন্ন হয়ে তার দাদাকে রেকর্ডের নামে প্রতারণার কারণ জিজ্ঞেস করে। এতে ক্ষিপ্ত হয়ে আমার বোনের দেবর মহিউদ্দিন ও তার স্ত্রী জমেলা মিলে ভাগ্নিকে বেধড়ক মারধর করে। তাকে বাঁচাতে গেলে তার মা জুলেখাকেও ব্যাপক মারধর করে। আঘাতের কারণে জুলেখার হাতের তিনটি আঙুল ভেঙে যায়। পরে সংবাদ পেয়ে বোন ও ভাগ্নিকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করেন।
ঘটনাটি অস্বীকার করে অভিযুক্ত মহিউদ্দিন বলেন, বাড়িতে মহিলাদের সাথে ঝগড়া হয়েছে। আমি তখন বাড়িতে ছিলাম না।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এমন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...