অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় পুলিশ নিয়োগে অনন্য উদাহরণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই জুলাই ২০১৯ রাত ১১:০৪

remove_red_eye

৭৫৭

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় পুলিশের কনস্টেবল নিয়োগে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন নবাগত পুলিশ সুপার সরকার মো: কাওসার। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়া হলো ২০৩ পুলিশ কনস্টেবলকে। এত দিন লাখ লাখ টাকা খরচ হলেও এবার খরচ হয়েছে মাত্র ১০৩ টাকা। বৃহস্পতিবার নতুন নিয়োগপ্রাপ্ত পনস্টেবলদেরকে ফুল দিয়ে বরণ করেন পুলিশ সুপার সরকার মোঃ কাওসার। এ সময় তিনি বলেন, নতুন নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যদের ডোপটেস্ট করা হবে। কারও শরীরে মাদকের চিহ্ন পাওয়া গেলে তার নিয়োগ বাতিল করা হবে। পুলিশ সুপার বাংলার কণ্ঠকে আরও জানান, পুলিশ বিভাগে শুদ্ধাচার আনতে স্বচ্ছ নিয়োগ পরীক্ষার মধ্য দিয়েই মেধাবী ও যোগ্যদেরকে নিয়োগ দেয়া হয়েছে। আগামী দিনগুলোতে এরা পুলিশ বিভাগের মুখ উজ্জ্বল করবেন বলে তিনি বিশ্বাস করেন।
এ সময় তিনি আরও বলেন, বিগত দিন পুলিশ নিয়োগে লাখ লাখ টাকার লেনদেন হওয়ার কথা শোনা যেত। আর এ সুযোগে এক শ্রেণির লোক হাতিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। কিন্তু এবার তিনি ভোলায় আসার পর এ ব্যপারে কঠোর অবস্থান নিয়েছেন। কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা আনার জন্য কেউ যাতে দালালের খপ্পরে না পড়েন এ জন্য পোস্টারিং, মাইকিং, পত্রিকায় বিজ্ঞাপন, লিফলেট বিতরণসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। ফলে এবারের নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...