অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন পালিত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২২ রাত ০৯:০৯

remove_red_eye

৪২৩

নানা কর্মসূচির মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে ঘটে যাওয়া বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন আজ উদযাপিত হয়েছে। 
আজ বুধবার সজীব ওয়াজেদের জন্মদিনের কর্মসূচির মধ্য ছিল আলোচনা সভা, ওয়েবিনার, বৃক্ষরোপন, কেককাটা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনগুলো এ সকল কর্মসূচির আয়োজন করে। 
সজীব ওয়াজেদ জয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পুত্র। তিনি মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এদিনে (২৭ জুলাই) জন্ম গ্রহন করেন। দেশ স্বাধীন হওয়ার পর তার নাম রাখেন নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও  দোয়া মাহফিল এবং খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করে আওয়ামী যুবলীগ। দুপুরে আওয়ামী যুবলীগের উদ্যোগে রাজধানীর মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়। এছাড়াও বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সজিব ওয়াজেদ জয়ের সু-স্বাস্থ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিলিখ উপস্থিত ছিলেন। 
প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়’র শুভ জন্মদিন উপলক্ষে খামারবাড়িস্থ  কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে  কেক কাটা ও তার সু-স্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। 
এ সময়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...