লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে জুলাই ২০২২ রাত ১১:৫০
৫৯০
মো. রুহুল আমিন, লালমোহন থেকে : ভোলার লালমোহনে পল্লী বিদ্যুতের সর্বোচ্চ বিলখেলাপী পৌরসভা কর্তৃপক্ষ। গত ২০২০ সাল থেকে চলতি মাসের জুন পর্যন্ত লালমোহন পৌরসভা কর্তৃপক্ষ পল্লীবিদ্যুতের কাছে ঋণি রয়েছে ১৭ লাখ ২৯ হাজার ৩৯৫ টাকা। এসব বিল পৌরসভার মোট ১৬টি মিটারের বিপরীতে বকেয়া রয়েছে। এরমধ্যে পৌরসভার দুইটি পানির পাম্পের মিটারের বিলই সর্বোচ্চ বকেয়া রয়েছে। পল্লী বিদ্যুতের লালমোহন জোনাল অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এব্যাপারে লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন বলেন, কয়েকটি কিস্তিতে পৌরসভা থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়। ইতোমধ্যে পল্লীবিদ্যুৎকে ১৫ লক্ষ টাকা বকেয়া পরিশোধ করা হয়েছে। এখনও পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ ১৫ লাখের উর্ধ্বে বিল পাবে, পক্ষান্তরে পৌরসভাও পল্লীবিদুৎ কর্তৃপক্ষের কাছে হোল্ডিং ট্যাক্সের ৯ লক্ষ টাকা পাবে। এরপর বাকি যত টাকা পল্লীবিদ্যুতের কাছে পৌরসভার বকেয়া রয়েছে তা পর্যায়ক্রমে পরিধোশ করা হবে।
পল্লীবিদ্যুতের লালমোহন জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এ.কে.এম ফজলুল হক জানান, ‘পৌরসভা কর্তৃপক্ষকে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের জন্য কয়েকবার চিঠি পাঠানো হয়েছে। এছাড়াও মেয়রের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। তিনি আমাদের দ্রæত সময়ের মধ্যে বিল পরিশোধের আশ^াস দিয়েছেন’।
অন্যদিকে, লালমোহন উপজেলার সাড়ে ৮৩ হাজার গ্রাহকের মধ্যে ৬ হাজার দুইশত ৭৭ জন গ্রাহকের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। যার পরিমাণ ৫৮ লক্ষ ৯৪ হাজার ছয়শত পাঁচ টাকা। এসব বকেয়া বিলগুলো দ্রæত উত্তোলনেরও চেষ্টা চলছে বলে জানিয়েছেন পল্লীবিদ্যুতের এ কর্মকর্তা।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত