বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে জুলাই ২০২২ রাত ০৮:১৭
৫১৮
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংখ্যালঘু নির্যাতনের রেকর্ড এদেশে একমাত্র বিএনপির। বিএনপির শাসনামলে তারা হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলা, নির্যাতন চালিয়েছিলো তার নজীর আর নেই।
‘বর্তমান সরকারের শাসনামলে হিন্দু ধর্মাবলম্বীরা নিরাপদ নয়’, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনলে মনে হয়, ‘বানরে সংগীত গায়, শিলা জ্বলে ভাসে ’।
ওবায়দুল কাদের আজ বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত বিমানবন্দর থানার বিভিন্ন ইউনিট ও ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে তার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, যারা বিদ্যুৎ এর পরিবর্তে খাম্বা দিয়েছিলো, তাদের মুখে বিদ্যুৎ এর কথা বলা মানায় না।
প্রতিদিন কোন না কোন বিষয়ে মিথ্যাচার করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আপনারা দেশের জন্য কি উন্নয়ন করেছেন, যা থেকে জনগণের কাছে ভোট চাইবেন।
তিনি বলেন মানুষ উন্নয়ন ও কাজ চায়, শেখ হাসিনা উন্নয়ন ও কাজ করে যাচ্ছেন, তাই জনগণ শেখ হাসিনার ওপর খুশি, আর বিএনপির মন খারাপ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নেতার সাথে কর্মীর এবং কর্মীর সাথে জনগণের সেতু নির্মাণ করে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হতে হবে। আওয়ামী লীগ নিজেদের জন্য রাজনীতি করে না, আওয়ামী লীগ রাজনীতি করে জনগণের ভাগ্যোন্নয়নের জন্য। আগামী জাতীয় নির্বাচনের সময় বেশিদিন নেই, তাই এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
রাজপথে সাম্প্রদায়িক অপশক্তির সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মোকাবেলা করার প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে, তাহলে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সংসদ সদস্য মো. হাবিব হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সুত্র বাসস
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক