বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে জুলাই ২০২২ রাত ০৮:২১
৭০১
বাংলার কন্ঠ ডেষ্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যুবক নিহত হয়েছে। মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা দেখে ফেরার পথে তারা এ দুর্ঘটনার শীকার হন।
আজ শুক্রবার দুপুর পৌনে একটার দিকে খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া গ্রামের রেলক্রসিংয়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকা থেকে একটি মাইক্রো বাসযোগে খৈয়াছড়া ঝর্ণা দেখতে যান চালকসহ ১৬ যুবক। ঝর্ণা দেখে ফেরার পথে দুপুর পৌনে একটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেন তাদের বহনকারী মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকসহ ১১ জন নিহত হন । এছাড়া এ দুর্ঘটনায় আহত হন আরও ৫ জন। তানভীর হাসান হৃদয়সহ আহত ৫ জনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মিরসরাই সদরের একটি বেসরকারি হাসপাতাল নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। হৃদয় হাটহাজারী থানার আমান বাজার শিকারপুর এলাকার প্রবাসী আব্দুর রহমানের ছেলে। তিনি হাটহাজারীর কেসি জিয়াউর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থী। আহত অন্যদের পরিচয় জানা যায়নি।
এদিকে দুর্র্ঘটনার পরপর মিরসরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস থেকে হতাহতদের উদ্ধার করেন। দুর্ঘটনার কারন জানতে রেলওয়ের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আব্দুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলেই নিহত হয়েছেন মাইক্রোবাসের চালকসহ ১১ যুবক। আহত ৫ জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, তারা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমানবাজার থেকে ঝর্ণা দেখতে এসেছিলেন। তারা আমান বাজারের আর এন জে কোচিং সেন্টারের শিক্ষার্থী। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
চট্টগ্রাম জিআরপি পুলিশের সীতাকু- ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) খোরশেদ আলম জানান, ট্রেন চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি কেটে কেটে লেন থেকে সরানোর চেষ্টা করছেন ।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত