অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে বিষ প্রয়োগ করে দু’টি দুধের গাভীকে হত্যার অভিযোগ

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১লা আগস্ট ২০২২ রাত ১১:০৭

remove_red_eye

৪১৬

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে দু’টি দুধের গাভী হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোর রাতে উপজেলার কাচিয়া ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের বড়কাচিয়া গ্রামে  ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয় থানা পুুলিশ ও প্রাণি সম্পদ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই অমানবিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  

গাভীর মালিক নকিব পাটোয়ারী জানান, চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় রাতেও খোয়ারে বিশেষ নজর রাখতেন। সোমবার ভোরে ফজরের নামাজ পড়ে খোয়ারে এসে দেখেন একটি গরু মরে পড়ে আছে। অন্যটি ছটফট করছে আর মুখ দিয়ে লালা বের হচ্ছে। কীটনাশকের গন্ধ পাওয়া যাচ্ছে। ওই গরু দুইটির মধ্যে একটি নিয়মিত ৫ কেজি ও গর্ভবতী অন্যটি দৈনিক ৩ কেজি করে দুধ দিত। তিনি আরো জানান, এ ব্যাপারে অজ্ঞাত লোক আসামী করে থানায় একটি এজাহার দায়ের করেছেন।
সরেজমিনে দেখা যায়,মৃত গাভী দুটির বাছুর দুধের জন্য চারিদিকে ঘুরপাক খাচ্ছে।গাভীর নিথর দেহ শুকে শুকে চিৎকার করছে।   
ঘটনাস্থল পরিদর্শনকারী উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন,জেলা বা উপজেলা পর্যায়ে ল্যাব না থাকায় সুনির্দিষ্ট করে গরু মারা যাবার কারণ বলা যাচ্ছেনা। তবে থানায় মামলা হলে পরীক্ষার জন্য ঢাকায় নমুনা প্রেরণ করা হবে।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহিন ফকির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।   
 
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...