অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনে বিচারকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা আগস্ট ২০২২ রাত ০৯:৩১

remove_red_eye

৪৩৪

দেশের জনগণ যাতে দ্রুত  ন্যায়বিচার পায় সে ব্যাপারে বিচারকদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তিনি আজ সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) চেয়ারম্যান এবং বাংলাদেশের  প্রধান  বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তাঁর কাছে বার্ষিক প্রতিবেদন-২০২১ জমা দেয়ার সময় এ আহবান জানান।
রাষ্ট্রপতি  বিচারকদের  পেশাগত দক্ষতা বৃদ্ধিতে তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে সময়োপযোগী প্রশিক্ষণের উপরও  গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, বৈঠকে প্রতিনিধি দল কমিশনের সার্বিক কার্যক্রমের পাশাপাশি দাখিলকৃত প্রতিবেদনের সারমর্ম রাষ্ট্রপতিকে অবহিত করেন।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারওয়ার  এবং জেলা ও দায়রা জজ এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়া।
জুডিশিয়াল সার্ভিস কমিশন একটি সরকারি কমিশন যা বাংলাদেশে বিচারক নিয়োগ ও পরীক্ষার জন্য দায়িত্ব পালন করে থাকে।
এই কমিশন বেশিরভাগই সুষ্ঠু নিয়োগ বজায় রাখার জন্য পরিচিত এবং এর মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগে সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা নিয়োগ পাচ্ছে।
এর অধীনে নিয়োাগপ্রাপ্ত বিচারকরা বাংলাদেশের ন্যায়বিচার প্রদান ব্যবস্থায় একটি যুগোপযোগী  ভূমিকা পালন করে থাকেন।
রাষ্ট্রপতি হামিদ জুডিশিয়াল সার্ভিস কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং কমিশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা দেয়ারও আশ্বাস দেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন  এবং সচিব (সংযুক্ত)  মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...