অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে গৃহহীনদের ঘর দেয়ার কথা বলে টাকা আত্মসাতকারী দুই প্রতারক গ্রেফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা আগস্ট ২০২২ রাত ১০:৫১

remove_red_eye

৪১২





মো. রুহুল আমিন, লালমোহন : প্রধানমন্ত্রীর গৃহহীন ও ভূমিহীন প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে প্রধানমন্ত্রীর এক আত্মীয়ের নাম ভাঙ্গিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারককে আটক করেছে ভোলার লালমোহন থানা পুলিশ। লালমোহন পৌরসভার ওয়েস্টার্ণপাড়া এলাকায় কথিত ওই প্রকল্পের অফিস থেকে মাধব সরকার ওরপে নও মুসলিম মোহাম্মদ আলী সরকারকে আটক করা হয়। এসময় তার অফিসের ক্যাশিয়ার সুরেন্দ্র নাথ ঢালীকেও আটক করা হয়। অফিসের দেওয়ালে প্রধানন্ত্রী শেখ হাসিনার সাথে প্রতারক মোহাম্মদ আলী সরকার নিজের ছবি এডিট করে লাগিয়ে রাখা ছবিও উদ্ধার করা হয়। এছাড়া ল²ীপুর, নোয়াখালী, হাতিয়া ও চরফ্যাশনের বিভিন্ন ব্যক্তিদের সাথে একাধিক স্ট্যাম্পে ভূয়া চুক্তিনামাও উদ্ধার করা হয়। মোহাম্মদ আলী সরকার নিজেকে ল²পুীর-২ আসনের আগামী নির্বাচনে নৌকার সম্ভাব্য প্রার্থী বলেও নিজেকে দাবী করে। আটককৃত মোহাম্মদ আলী সরকারের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নে এবং সুরেন্দ্র নাথ ঢালীর বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। এঘটনায় লালমোহন থানায় মামলা দায়ের করেছে প্রতারণার শিকার আব্দুর রাজ্জাক নামে এক যুবক।
জানা গেছে, প্রধানমন্ত্রীর আত্মীয় গোপালগঞ্জের “শেখ জাহিদ আহমেদ সাবু কন্সট্রাকশন এর” নামে গৃহহীন ও ভূমিহীনদের জন্য বিনামূল্যে ঘর দেওয়ার একটি ভূয়া প্রকল্প তৈরি করে প্রতারক মোহাম্মদ আলী সরকার। এক মাস আগে ওই প্রকল্পের অফিস নেয় লালমোহন ওয়েস্টার্ণপাড়ায়। সেখানে স্থানীয় লোকদের কাছে ঘর দেওয়ার কথা বলে ১ হাজার টাকা করে জমা নিতে শুরু করে। এছাড়া তার অফিসে চাকরী দেওয়ার কথা বলেও কয়েকজনের কাছ থেকে মোটা অংকের টাকা নেয়। এনিয়ে স্থানীয়দের সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেওয়। পরে সোমবার রাতে থানা পুলিশ অফিস থেকে তাকে আটক করে। তার কাছে নোয়াখালীর কথিত ‘এখনই সময় টিভি’ নামের একটি কার্ডও পাওয়া যায়।
মামলার বাদী চরফ্যাশন উপজেলার শশীভূষণ ইউনিয়নের মো. রফিকুল ইসলামের পুত্র আব্দুর রাজ্জাক জানান, তাকে চাকরী দেওয়ার কথা বলে এক লক্ষ টাকা নেয়। পরে লালমোহন অফিসে চাকরী করতে এলে তার সন্দেহ হয়।  
লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ঘর দিবে বলে মোহাম্মদ আলী সরকার মানুষের কাছ থেকে টাকা উত্তোলন করছে বলে অভিযোগ পাই আমরা। পরে আমরা তাকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারি শেখ সাবু কনষ্ট্রাকশন নামে একটি চুক্তিনামা দেখায়। কিন্তু সরকারের পক্ষ থেকে কোন অনুমোতি নেই। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ছবি এডিট করে সে বোঝাতো প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনের সাথে তার ভালো সম্পর্ক। সে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। সে নোয়াখালী, ল²িপুর এসব জায়গায়ও একই ধরণের প্রতারণা করেছে বলে আমরা জানতে পারি। নোয়াখালীতে সে মাধব সরকার পরিচিয় দিতো। তার এসব প্রতারণার কারণে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...