অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বাবা-মায়ের কবরের পাশেই ছাত্রদল সভাপতি নুরে আলমের দাফন সম্পন্ন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা আগস্ট ২০২২ রাত ১১:৪২

remove_red_eye

৫৩২




বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় দ্বিতীয় জানাজা নামজ শেষে জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃতদেহ পারিবারি কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে  দাফন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টায় ভোলার আলতাজের রহমান কলেজ মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জানাজায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন বীর বিক্রম, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল হক, নির্বাহী সদস্য নুরুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী সহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন বলেন, নুরে আলম দলীয় কোনো প্রোগ্রামে নিহত হয়নি। সাধারণ মানুষের জীবনে সুখ শান্তি আনতে সে নিজের জীবন দিয়ে গেছেন। এক দিন এক দিন এ হত্যার বিচার হবে।
জানাজায় অংশগ্রহণ করে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, অন্যায়ভাবে, অযাচিতভাবে গুলি করে আমার সহযোদ্ধাকে হত্যা করায় আজ আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি। কারন আমরা শোকাহত। কিন্তু একদিন আমরা এ শোককে শক্তিতে রূপান্তর করবো ইনশাআল্লাহ।
আজকে নুরে আলমের জানাজায় একটি শপথ করতে চাই, যারা আমার প্রাণপ্রিয় সহযোদ্ধাকে হত্যা করেছে যদি বেচে থাকি বাংলার মাঠিতে এ হত্যার বিচার করবে জাতীয়তাবাদী ছাত্রদল। জানাজায় নিহত নুরে আলমের বড় ভাই আবুল কাশেম বক্তব্য রাখেন। তিনি তার ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
গত ৩১ জুলাই রবিবার গ্যাস ও বিদ্যুতের অব্যবস্থাপনা বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে ভোলায় পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হন জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমসহ অনেক নেতাকর্মী। মুমূর্ষু অবস্থায় গুলিবিদ্ধ নুরে আলমকে ঢাকায় নেয়া হয়। সেখানে তিন দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে বুধবার দুপুরে ঢাকার কমফোর্ট হাসপাতালে মৃত্যু বরণ করেন নুরে আলম। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় তার প্রথম জানাজ অনুষ্ঠিত হয়। পরে বরিশাল হয়ে সড়ক পথে তাকে ভোলায় আনা হয়। এ সময় নেতাকর্মীরা নুরে আলমের মরদেহ বহনকারী ফ্রিজিংগাড়ীসহ কয়েক শত মোটরসাইকেল নিয়ে শহর প্রদক্ষিণ করেন।   ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মরদেহ বৃহস্পতিবার রাতে ভোলায় এসে পৌঁছে। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী এবং শোকাহত সাধরণ মানুষ নিহত নুরে আলমকে এক নজর দেখতে, শেষ শ্রদ্ধা জানাতে ভীড় করেন দলীয় কর্যালয়ের সামনে।

নুরে আলমের মরদেহ বহনকারী এ্যাম্বুলেন্সটি রাত সাড়ে ৮ টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে এসে পৌঁছে। পরে সেখানে দলীয় নেতৃবৃন্দ মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। কিছুক্ষণ সেখানে রাখার পর মরদেহ নিয়ে যাওয়া হয় নুরে আলমের নিজ বাড়ি চরনোয়াবাদ খেয়াঘাট সড়কের আলতাজের রহমান কলেজ এলাকায়। সেখানে রাত ১০ টায় মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...