অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলার মেঘনায় ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা জুলাই ২০১৯ রাত ০৯:৫৩

remove_red_eye

৯৩৭

 

জুয়েল সাহা বিকাশ : ইলিশ ভরা মৌসুম শুরু হলেও ইলিশের দেখা নেই ভোলার মেঘনা-তেঁতুলিযা নদীতে। সারাদিন রাত নদীর এপার-ওপার জাল ফেলেও মিলছে না ইলিশ। তবুও আশা ছাড়ছেন না জেলেরা। ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় দল বেঁধে নদীতে নামছে জেলে ও তাদের পরিবারের সদস্যরা। স্বপ্ন তাদের এটাই জালে ইলিশ ধরার পরবে। সেই ইলিশ বিক্রি করে মহাজনের দাদন, পাওয়ানাদারের টাকা ও এনজিওর ঋনের টাকা পরিশোধ করা। কিন্তু স্বপ্ন যেন আজকাল সোনার হরিণ হয়েছে। দেখা নেই ইলিশের। আর জেলে পল্লীগুলোতে দেখা দিয়েছে হাহাকার। কোন কোন পরিবারের পক্ষে তিন বেলা তো দূরের কথা দুই বেলা দু’ মুঠো খাবারও জুটছেনা।
ভোলার বিভিন্ন জেলা পল্লী ঘুরে জেলেদের সাথে আলাপকালে জেলেরা জানান, প্রতি বছর এ সময় নদীতে প্রচুর ইলিশ ধরা পরে। এসময়কালে নদীতে ইলিশ শিকার করে তা বাজারে বিক্রি করে মহাজন, পাওনাদারের টাকা ও ঋনজিওর ঋনের টাকা পরিশোধ করতে শুরু করে জেলেরা। কিন্তু এবছর বর্ষা মৌসুম ও ইলিশের ভরা মৌসুম শুরু হলেও এখনও নদীতে ইলিশের দেখা পাচ্ছেনা তারা।
ভোলা সদরের রাজাপুরের জেলে মোঃ হাসেম আলী জানান, এবছর ভরা মৌসুমে ইলিশা ধরার জন্য ঋনজিও ও মহাজনের কাছ থেকে ধার করে নতুন একটি ট্রলার ও জাল কিনেছি। কিন্তু গত কয়েক দিন ধরে নতুন ট্রলার ও জাল দিয়ে নদীতে নেমে কোন ইলিশা পাচ্ছিনা। সারাদিন নদীতে জাল ফেলে ফিরছি ২/৩ টি ইলিশ নিয়ে। যা ইঞ্জিনের তেলের টাকাও উঠছেনা।
ভোলা সদরের ভোলার খাল এলাকার জেলে বাদশা মিয়া জানান, এবছর রোজার আগ থেকে নদীতে মাছ না থাকায় পাওনাদারের ভয়ে বাড়ি থেকে ঢাকা পালিয়ে গেছি। সেখানে অন্য কাজ করে সংসার কোন রকমের চলেছে। এখন ভরা মৌসুম শুরু হওয়ায় বাড়িতে মাছ ধরার জন্য আসছি। গত ১ সপ্তাহ নদীতে গিয়ে প্রতিনিই ৩/৪ করে ইলিশ পাচ্ছি। ্এত পাওনাদারের টাকা পরিশোধ বা সংসার চালানো তো দুরের কথা তেলের খরচও উঠছেনা। তাই আর কয়েকদিন দেখে আবার ঢাকা গিয়ে অন্য কার করবো।
ইলিশা জংশন এলাকার জেলে লিয়াকত আলী জানান, এখন ইলিশের ভরা মৌসুম চললেও জালে ২/৪ টা ইলিশ ধরা পরে সারাদিন। এতে তেলেও টাকাও উঠানে। আমিসহ আমার ৪ ছেলে প্রতিদিন নদীতে গিয়ে তেলের টাকাও উঠাতে পারছিনা। এখন সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে। গত তিনদিন ঘরে চাল না থাকায় অন্যে বাড়ি থেকে চাল ধার করে রান্না করা হয়েছিল। তাও তিন বেলার বদলে ১/২ বেলা খেয়েছি। ঘরের স্ত্রী সন্তান, ছেলের বউ ও নাতী-নাতনীদের মূখের দিকে তাকাতে পারিনা। তাই বাধ্য হয়ে টাকা ধার করে ৩ ছেলেকে গত কাল সোমবার রাতের লঞ্চে ঢাকায় অন্য কাজ করার জন্য পাঠিয়ে দিয়েছি।
সদরের তুলাতলি এলাকার জেলে জয়নাল মাঝি জানান, গত বছর এসময় নদীতে গিয়ে আমরা অনেক ইলিশ পেয়েছি। মাছ বিক্রি করে ধার-দেনা পরিশোধ শুরু করেছিলাম। কিন্তু এবছর এসময় নদীতে গিয়ে যা মাছ পাই তা দিয়ে তেলেও টাকাও উঠেনা। দার-দেনা পরিশোধ তো দুরের কথা সংসার চালাতে কষ্ট। তিনি আরো বলেন, নদীতে মাছ না থাকায় গত ৪/৫ দিন ধরে অনেক জেলে অভাবের কারণে বাড়ি থেকে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় পালিয়ে যাচ্ছে সংসার পরিচালনার জন্য।
এছাড়াও মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশ মাছ না পরায় জেলার প্রতিটি মৎস্য ঘাটগুলোতে আড়াৎদাররা অলস সময় পার করছে।
ইলিশা জংশন মৎস্য ঘাটের আড়াৎদার মোঃ ফারুক মিয়া জানান, নদীতে ইলিশ না থাকায় জেলেরা যেমন অভাবে রয়েছে তেমনি আমরা আড়ৎদাররাও চড়ম অতাশায় রয়েছি। জেলেদের কাছে দাদনের টাকা পরে রয়েছে। নতুন করে জেলেরা ধার-দেনার জন্য প্রতিনিয়োত ছুটে আসছে। কিন্তু আমরা তাদের টাকা দিতে পারছিনা। তিনি আরো বলেন, মাছ না থাকায় কর্মচারীদের বসে বসে বেতন দিতে হচ্ছে।
এদিকে, ভোলার সাত উপজেলার প্রায় সাড়ে ৩ লাখ জেলে থাকলেও ১ লাখ ৩২ হাজার ২৬০ জনকে সরকারিভাবে নিবন্ধন করা হয়েছে। এদের মধ্যে ৫১ হাজার ২৫০ জন জেলে সরকারিভাবে চাল বরাদ্দ পাচ্ছে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজাহারুল ইসলাম জানান, বর্তমানে নদীতে ইলিশের পরিমান খুবই কম। বৃষ্টি বাড়ার সাথে সাথে নদীতে ইলিশের পরিমাণ বৃদ্ধি পাবে। এছাড়াও আগষ্টের মাঝামাঝি সময় নদীতে ইলিশের পুরো ভরা মৌসুম শুরু হবে। তখন জেলেরা নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাবে।
তিনি আরো জানান, খুব দ্রæত নতুন করে আরো জেলেদের নিবন্ধন করা হবে। এছাড়াও সব জেলেরা যাতে সরকারিভাবে চাল পায় সেজন্য আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষেকে জানিয়েছি।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...