অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে ১২৪টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেম বিতরণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা জুলাই ২০১৯ রাত ০৯:৫১

remove_red_eye

৮৮২

হাসনাইন আহমেদ মুন্না : ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, এই ¯েøাগান নিয়ে জেলার বোরহানউদ্দিন উপজেলায় আজ ১২৪টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসাবে এসব উকরন বিতরণ করেন।
এখানে প্রধান অতিথি বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও আরো আধুনিকায়ন করার লক্ষ্যে বর্তমান সরকার নিরলশ কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়কে মাল্টিমিডিয়া ক্লাস রুমের আওতায় নিয়ে এসেছেন। যার ধারাবাহিকতায় আজকে বোরহানউদ্দিনে মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেম বিতরণ। এর মাধ্যমে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের পাঠ গ্রহণ সহজ ও সুন্দর হবে। একইসাথে শিক্ষকদের পাঠদানে গতী আসবে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা খানম রেখার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো: রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান জসিমউদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল মিয়া। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...