অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দেশে আজ করোনায় ৩ জনের মৃত্যু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২২ রাত ০৯:১৩

remove_red_eye

৪৯০

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। আগের দিন এই রোগে কেউ মারা যায়নি। এ সময়ে সংক্রমণ কমেছে দশমিক ১১ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩০৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। বুধবার করোনায় শনাক্তের হার ছিল ৫ দশমিক ১০ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৯৯ শতাংশে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৪৯ হাজার ৮৭৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৭ হাজার ৬৩১ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৯২৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৯৬ জন। আগের দিন ৪ হাজার ২৩৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২১৬ জন।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৩৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৮ হাজার ৬৬৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৬ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০৫ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৩৯৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৮৫ জন। শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ।

সুত্র বাসস

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

আরও...