বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই আগস্ট ২০২২ রাত ১০:২৮
৩৭৭
মন্ত্রিপরিষদ জনগণের কাছে দেশে সাম্প্রতিক জ্বালানি মূল্য বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে আজ জ্বালানি বিভাগকে নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভায় এ নির্দেশনা দেয়া হয়।
প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যোগ দেন। মন্ত্রিপরিষদের সদস্যরা মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলণ কক্ষ থেকে সভায় যোগ দেন।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে বলেন, জ্বালানি মন্ত্রণালয় বা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জ্বালানি মূল্যবৃদ্ধি সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত কী জানানো হয়েছে, তা মন্ত্রিপরিষদকে অবহিত করা হয়েছে।
সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে বিপিসি চেয়ারম্যান এ বিষয়ে বিশদ ব্যাখ্যা করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘যেহেতু এটি একটি কারিগরি বিষয়, সেহেতু জ্বালানি মন্ত্রণালয়কে আবারও এটি সবিস্তারে ব্যাখ্যা করতে বলা হয়েছে।’ সরকার তার অবস্থান থেকে ফিরে আসবে কিনা, এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘তারা (মন্ত্রণালয় বা বিপিসি) সবকিছু পরিস্কারভাবে ব্যাখ্যা করবে।’
উল্লেখ্য, গত শুক্রবার, ডিজেল মূল্য লিটার প্রতি ৩৪ টাকা থেকে ১১৪ টাকা, অকটেন মূল্য ৪৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং পেট্রোল মূল্য ৪৪ টাকা থেকে ১৩০ করা হয়েছে।
সুত্র বাসস
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত