অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই আগস্ট ২০২২ রাত ১০:৫৫

remove_red_eye

৫৩৭


লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে মোসা. লিজা আক্তার (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ¯øুইজ এলাকার সর্দার বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। কিশোরী লিজা ওই বাড়ির মো. মহিউদ্দিনের মেয়ে।
মৃত লিজার মা ঝর্না বেগম জানান, রাতের খাবারের পর হাতে মেহেদি দিয়ে ঘুমিয়ে পড়ে লিজা। এরপর আমরাও ঘুমিয়ে যাই। তবে সকালে উঠে ঘরের আড়ার সঙ্গে লিজাকে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এরপর আমার চিৎকারে পাশ^বর্তী ঘরের লোকজন এসে দড়ি কেটে লিজার মরদেহ নিচে নামায়।
ঝর্না বেগম আরও জানান, গত কয়েক মাস আগে নারায়নগঞ্জের এক ছেলের সঙ্গে লিজার বিয়ে হয়। বিয়ের পর লিজাকে ওই ছেলে সেখানে নিয়ে যায়। এরপর সে বাড়িতে বেড়াতে এসে আর স্বামীর কাছে যেতে রাজি হচ্ছে না। তবে কি কারণে লিজা গলায় ফাঁস দিয়েছে তা আমরা সঠিক বলতে পারছি না।
এব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...