অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে অফিস সহকারীকে অশ্রুজলে বিদায় জানালো শিক্ষক-শিক্ষার্থীরা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই আগস্ট ২০২২ রাত ১১:১৬

remove_red_eye

৪৩১

চাকরি থেকে  অবসর

লালমোহন প্রতিনিধি : ৩৩ বছর অফিস সহকারী হিসেবে চাকরি করেছেন মো. আবু তাহের। তাঁর এই দীর্ঘ কর্মময় জীবন থেকে চলতি বছরের জুলাই মাসে অবসর গ্রহণ করেন তিনি। এত বছরের হাজার হাজার স্মৃতি মনে করে তার বিদায় বেলায় কেঁদেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ১৯৮৯ সালে ভোলার লালমোহনের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে যোগ দেন আবু তাহের। বৃহস্পতিবার সকালে তার অবসর উপলক্ষে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীরা।
আবু তাহেরের বিদায় অনুষ্ঠানে তার সাথে কাটানো র্দীর্ঘ দিনের স্মৃতি মনে করে অনেক শিক্ষকই কেঁদেছেন। একজন অফিস সহকারীর বিদায়ে বিদ্যালয়টির শিক্ষকদের কান্নায় মুহুর্তেই আবেগঘন পরিবেশ তৈরি হয় অনুষ্ঠানস্থল। ‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়-তবু চলে যায়’ জীবনের এই কঠিন সত্যটি মেনেই তাই এক প্রকার বাধ্য হয়ে ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী আবু তাহেরকে বিদায় জানান স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিদায় অনুষ্ঠানে লালমোহন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মো. হানিফ মাষ্টার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসলেহ উদ্দিন মিলন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নান মাষ্টার, দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মো. হানিফ মেম্বার, ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, আজিজ বাবুল, নজরুল ইসলাম, মাঈনুল রনি, মো. হাসান, সমাজসেবক মো. হযরত আলী তরী, সংরক্ষতি নারী ইউপি সদস্য নাছিমা বেগমসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...