বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই আগস্ট ২০২২ রাত ১১:১৭
৪৬১
বাঁধের পার্শ্ববর্তী অংশে প্রায় ২০০ মিটারের ক্ষতিগ্রস্ত
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মেঘনার প্রবল পানির চাপে শহর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যে বাঁধের নদীর পার্শ্ববর্তী অংশে প্রয় ২০০ মিটারের মত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে থাকা ৭ টি বসত ঘর ভেঙে যাওয়ায় বহু মানুষ খোলা আকাশের নিচে চরম মানবেতর জীবন যাপন করছে। এদিকে ক্ষতিগ্রস্থ বাঁধ সংস্কার শুরু করছে পানি উন্নয়ন বোর্ড। তারা দ্রæত বালির বস্তা দিয়ে আপাতত বাঁধ রক্ষার চেষ্টা করছে।
স্থানীয়রা আবুল কালাম জানান, পূর্ণিমার জোর প্রভাবে মেঘনা নদীতে অতিরিক্ত জোয়ারের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত তিন দিন ধরে জোয়ারের সময় পানির চাপ ও ঢেউ তীরে আঘাত করছে। এসময় দৌলতখান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাধাভল্লব গ্রামের শহর রক্ষা বাঁধে পানি এসে আঘাত করে। এতে প্রায় ২০০ মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের অভিযোগ যথা সময়ে পানি উন্নয়ন বোর্ড দায়িত্ব পালন করলে বাঁধ হুমকির মুখে পড়ত না। পানি উন্নয়ন বোর্ডের উদাসিনতার কারণে বাঁধ হুমকির মুখে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, বঙ্গোপসাগর লঘুচাপ ও পূর্ণিমার আগাম প্রভাব গত তিনদিন ধরে মেঘনা-তেতুঁলিয়া নদী উত্তাল রয়েছে। জোয়ারের সময় উপকূলের নদ-নদীতে আগের চেয়ে বেশি পানি প্রবাহিত হচ্ছে। এতে বেশিরভাগ নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাঁধ রক্ষায় জিও ব্যাগ ভরে বালির বস্তা দেয়া হচ্ছে। পানির চাপ কমলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক