অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলা জেলায় মাধ্যমিকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ‘লালমোহন হা-মীম’

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২২ রাত ০৯:৫৭

remove_red_eye

৮০৫

লালমোহন  প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২২ এ ভোলা জেলায় মাধ্যমিক স্কুল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। বৃহস্পতিবার সকালে জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতিস্বরুপ হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক ও লালমোহন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী।
এছাড়াও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেশণ ও জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগীতায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতিস্বরুপ ক্রেস্ট ও সনদ পায় হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পাঁচ শিক্ষার্থী।
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেশণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশ স্টাডিজ বিষয়ে জেলায় প্রথম স্থান অর্জন করে হা-মীম রেসিঃ স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মোঃ শফিকুর রহমান ফারদিন এবং গণিত ও কম্পিউটার বিষয়ে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে দ্বাদশ শ্রেণির ছাত্রী আফরিন জাহান তানহা।
একইসাথে জাতীয় শিক্ষা সপ্তাহের নির্ধারিত বক্তৃতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয় একাদশ শ্রেণির ছাত্রী তাসিন জাহান। ইংরেজি রচনা ও নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয় অষ্টম শ্রেণির ছাত্রী তাসনিম হোসেন তানহা ও  বাংলা রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয় তানহা আলম মম।
জেলা শিক্ষা অফিসার মাধবচন্দ্র দাসের সভাপতিত্বে ও গবেষণা কর্মকর্তা মোঃ নুরে আলম সিদ্দিকির সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমোহন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সালাম সেন্টুসহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...