অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলা গার্লস গাইড এসোসিয়েশনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২২ রাত ১১:২৪

remove_red_eye

৫৬১

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  “ জাতির পিতার রক্তের ঋণ, শিক্ষা নিয়ে দেশ গড়ার শপথ নিন ”এই স্লোগান সামনে নিয়ে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ভোলা জেলা গার্লস গাইড এসোসিয়েশনের আয়োজনে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও  দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে  ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সালেহ উদ্দিন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভোলা শহীদ জিয়া গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ  ও ভোলা জেলা গার্লস গাইড এর স্থানীয় কমিশনার খালেদা খানম,  ভোলা দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজের প্রভাষক ও সাংবাদিক আসমা আক্তার সাথী,  ভোলা জেলা গার্লস গাইডের কমিশনার আফরোজা আক্তার  ও ভোলা জেলা গার্লস গাইডের সাধারণ সম্পাদক শারমিন জাহান শ্যামলী।  এ সময় বক্তারা, বঙ্গবন্ধুর জীবনী , তার আর্দশ এবং বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর সিমাহীন অবদানের কথা তুলে ধরেন।  পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্টে তার পরিবারে যেসকল সদস্যরা শাহাদাৎ বরণ করেন তাদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...