বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে জুন ২০১৯ রাত ১০:৩৭
৮০২
জুয়েল সাহা : ভোলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির টাকাসহ সুকুমার মিস্ত্রী (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৪ শ’ ৫ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগত ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃত সুকুমর বরিশাল জেলার বাকেরগঞ্জ এলাকার বাসিন্দা।
সোমবার দুপুর দেড় টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা-লক্ষীপুর রুটের ইলিশা ফেরিঘাট পল্টুন থেকে তাকে আটক করা হয়।
ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, লক্ষীপুর থেকে নৌ রুটে ভোলায় বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোলা মডেল থানার ওসি মোঃ ছগীর মিঞার নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে লক্ষীপুর থেকে ইলিশা ফেরিঘাটে আসা যাত্রীবাহি কুতুবদিয়া লঞ্চের যাত্রী ওই মাদক ব্যবসায়ী সুকুমার মিস্ত্রীকে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির টাকাসহ তাকে আটক করে। ওই মাদক ব্যবসায়ী লক্ষীপুর থেকে বাকেরগঞ্জ যাচ্ছিল। ইলিশা ফেরি ঘাট এসে লঞ্চ পরিবর্তন করে অন্য লঞ্চে করে যাওয়ার প্রস্তুতি নেওয়া সময় তাকে আটক করা হয়। আটককৃতকে জিজ্ঞাসাবাদ চলছে।
তিনি আরো জানান, মাদকসহ সব ধরণের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যহত থাকবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত