অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

১৮ দিনেও সন্ধান মিলেনি তজুমদ্দিনের গৃহবধূ সুমার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে জুন ২০১৯ রাত ১০:৩২

remove_red_eye

৯৬৪

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে নিখোঁজের ১৮দিন পরও সন্ধান মিলেনি গৃহবধুর। নিখোঁজের ঘটনায় গৃহবধূর স্বামী তজুমদ্দিন থানায় একটি সাধারণ ডায়রী করেন।
সাধারণ ডায়রী সুত্রে জানা যায়, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নুরনবীর মেয়ে মোসাঃ সুমা আক্তার (১৮) এর সাথে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরকোড়ালমারা গ্রামের আনিচল হকের ছেলে মমিনের (২৮) সাথে গত ৬ এপ্রিল ২০১৯ ইং তারিখ শরীয়াহ মোতাবেক বিবাহ হয়। মমিন ঢাকায় কোম্পানিতে চাকুরী করার কারণে তার স্ত্রী শ্বশুর বাড়িতেই থাকতো। ঈদুল ফিতরের পর স্ত্রীকে নিজ বাড়িতে তুলে নেয়ার কথা ছিল। সেই সুবাদে গত ৫ জুন ২০১৯ তারিখে বেলায় ১১টায় সুমা তার দুই বান্ধবীসহ পাশ্ববর্তী খাসেরহাট বাজারে কেনাকাটা করতে আসে এবং প্রয়োজনীয় কেনাকাটা করেন। কেনাকাটা শেষে সুমা পরে বাড়িতে যাবে বলে তার দুই বান্ধবীকে বাড়িতে পাঠিয়ে দিয়ে তিনি আর বাড়িতে ফিরেনি। পরে মমিন ও তার শ্বশুর-শাশুড়িসহ আতœীয় স্বজনরা অনেক খোঁজাখুজি করেও সুমা’র কোন সন্ধান পায়নি। এ ঘটনায় সুমার স্বামী মমিন তজুমদ্দিন থানায় একটি সাধারণ ডায়রী করেন। যার নং ২৪৬। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মদ বলেন, সাধারণ ডায়রীর আলোকে তাকে উদ্ধার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...