মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২২ রাত ১০:৪৩
৫০৩
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় নিখোঁজ হাফেজিয়া মাদ্রাসায় পড়ু–য়া এক ছাত্রকে উদ্ধার করে পুলিশ। নিখোঁজের ২৫ দিন পর ঢাকার সদরঘাট এলাকার গোলাম বাজার আশ্রয়কেন্দ্র থেকে উদ্ধার করে মনপুরা নিয়ে আসে এস.আই সুভাষ ও এস.আই মনিরের নের্তৃত্বে পুলিশের একটি টিম। পরে উদ্ধার হওয়া ওই ছাত্রকে পরিবারে হাতে তুলে দেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ।
বুধবার সকালে থানা ভবনে ওসির কার্যালয়ে ওই ছাত্রকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। হারানো ছেলেকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন উদ্ধার হওয়া ছাত্রের মা পিয়ারা বেগম।
উদ্ধার হওয়া মাদ্রাসার ছাত্র হলেন, উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মাহে আলম ও পিয়ারা বেগমের সন্তান মোঃ ইব্রাহীম (১২)। তিনি মাষ্টারহাট নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
পুলিশ ও ওই ছাত্রের মা পিয়ারা বেগম সূত্রে জানা যায়, গত ২০ জুলাই সকালে মাদ্রাসা যাওয়ার কথা বলে ঘর থেকে বের ইব্রাহীম। পরে মাদ্রাসা ছুটি হলে ঘর ফিরে না আসায় পরিবার খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে আতœীয়-স্বজনের বাড়ি সহ অন্যান্য স্থানে খোঁজ করে না পেয়ে ৮ আগস্ট মনপুরা থানায় সাধারন ডায়রি করে মা পিয়ারা বেগম।
পরে এসআই সুভাষ ও এসআই মনিরের নের্তৃত্বে পুলিশের একটি টিম ওই ছাত্রকে উদ্ধারে তৎপর হয়ে উঠে। পরে ১৫ আগস্ট সোমবার ঢাকার মানবাধিকার সংস্থার সহযোগিতায় পুলিশ ঢাকার সদরঘাট এলাকার গোলাম বাজার আশ্রয়কেন্দ্র থেকে নিখোঁজ মাদ্রাসার ছাত্র ইব্রাহীমকে উদ্ধার করে ১৬ আগস্ট মঙ্গলবার মনপুরা নিয়ে আসে। পরে পরিবারের কাছে উদ্ধার হওয়া মাদ্রাসার ছাত্র ইব্রাহীমকে তুলে দেন ওসি।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, নিখোঁজ মাদ্রাসার ছাত্রকে উদ্ধার করতে পুলিশের টিম গত ৭ দিন ধরে নিরলসভাবে কাজ করেছে। পরে ঢাকার সদরঘাট এলাকা গোলাম বাজার আশ্রয়কেন্দ্র থেকে উদ্ধার করা হয়। পরিবারের কাছে উদ্ধার হওয়া ছাত্রকে তুলে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ভুল করে ওই মাদ্রাসার ছাত্র মনপুরার রামনেওয়াজ লঞ্চঘাট থেকে ঢাকাগামী লঞ্চে ওঠে ঢাকায় চলে যায়। পরে সদরঘাট এলাকা গোলাম বাজার আশ্রয়কেন্দ্র ওই ছাত্র আশ্রয় নেয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত