অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে মাছধরা ট্রলারে ডাকাতি : ৫ জেলে অপহরণ

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২২ রাত ১০:৪০

remove_red_eye

৪৬৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার তজুমদ্দিনের মেঘনায় হানা দিয়ে জলদস্যুরা পাঁচ জেলেকে অপহরণ করেছে।  অপহরণ হওয়া জেলেদের পরিবারের কাছে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবী করছে দস্যু বাহিনী।

মৎস্যজীবি ও অপহৃত জেলে পরিবার সুত্র জানায়, বুধবার ভোর রাতে উপজেলার চরমোজাম্মল এলাকার মেঘনা নদীতে মাছ ধরারত জেলেদের উপর হানা দেয় জলদস্যু বাহিনী। এসময় শশীগঞ্জ মাছ ঘাটের জেলে আরিফ, সালাহউদ্দিন, আঃ রহমান, আবু মাঝী,  ফারুক মাঝীসহ ৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায় দস্যু বাহিনী। পরে ফোন করে পরিবারে সদস্যদের কাছে ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবী করে।
অপহৃত জেলেদের পারিবারিক সুত্র আরো  জানায়, এদেরকে ভোলা তুলাতলি চরে রাখা হয়েছে।
শশীগঞ্জ মাছঘাট সমিতি সভাপতি আবুল হাসেম মহাজন জানান, মাছ কম থাকায় নদীতে জেলের সংখ্যাও কম, ডাকাত কবলিত জেলেরা প্রশাসনিক হয়রানী এড়াতে ঘটনা গুলো গোপন রাখার চেষ্টা করে।
তজুমদ্দিন কোস্টগার্ড কমান্ডার বলেন, জেলেদের মাধ্যমে অপহরণের খবর শুনলেও আমাদেরকে কেহ প্রকৃত ঘটনা জানায়নি। ব্যাপারটি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক বলেন, জেলে অপহরণের ঘটনা কেহ থানায় জানানি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...