তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২২ রাত ১০:৪০
৪৭৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার তজুমদ্দিনের মেঘনায় হানা দিয়ে জলদস্যুরা পাঁচ জেলেকে অপহরণ করেছে। অপহরণ হওয়া জেলেদের পরিবারের কাছে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবী করছে দস্যু বাহিনী।
মৎস্যজীবি ও অপহৃত জেলে পরিবার সুত্র জানায়, বুধবার ভোর রাতে উপজেলার চরমোজাম্মল এলাকার মেঘনা নদীতে মাছ ধরারত জেলেদের উপর হানা দেয় জলদস্যু বাহিনী। এসময় শশীগঞ্জ মাছ ঘাটের জেলে আরিফ, সালাহউদ্দিন, আঃ রহমান, আবু মাঝী, ফারুক মাঝীসহ ৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায় দস্যু বাহিনী। পরে ফোন করে পরিবারে সদস্যদের কাছে ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবী করে।
অপহৃত জেলেদের পারিবারিক সুত্র আরো জানায়, এদেরকে ভোলা তুলাতলি চরে রাখা হয়েছে।
শশীগঞ্জ মাছঘাট সমিতি সভাপতি আবুল হাসেম মহাজন জানান, মাছ কম থাকায় নদীতে জেলের সংখ্যাও কম, ডাকাত কবলিত জেলেরা প্রশাসনিক হয়রানী এড়াতে ঘটনা গুলো গোপন রাখার চেষ্টা করে।
তজুমদ্দিন কোস্টগার্ড কমান্ডার বলেন, জেলেদের মাধ্যমে অপহরণের খবর শুনলেও আমাদেরকে কেহ প্রকৃত ঘটনা জানায়নি। ব্যাপারটি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক বলেন, জেলে অপহরণের ঘটনা কেহ থানায় জানানি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত