বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২২ রাত ১০:৪৭
৫৯৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা ও পটুয়াখালী জেলার মধ্যে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বিআইডবিøউটিসি। শুক্রবার সকালে ভোলার লালমোহন উপজেলার নাজিরপুর ঘাট ও পটুয়াখালী জেলার কালাইয়াঘাট পরিদর্শন করেন বিআইডবিøউটিসির চেয়ারম্যান আহমদ শামীম আল রাজীসহ একটি টিম।
এ সময় টিসির চেয়ারম্যান জানান, ফেরি চালু হলে পর্যটকরা সহজে দুটি পর্যটন এলাকায় যাতায়াত করতে পারবেন। একই সঙ্গে পটুয়াখালি অঞ্চলের মানুষ সহজে ভোলা হয়ে চট্টগ্রাম যাতায়াত করতে পারবে। ভোলা-পায়রাবন্দর ও কুয়াকাটা মধ্যে সহজ যোগাযোগ স্থাপিত হবে। দেশের পূর্ব ও দক্ষিনাঞ্চলের মধ্যে সহজ যোগাযোগ ও গড়ে ওঠবে অর্থনৈতিক নেট ওয়ার্ক। বিআইডবিøউটিসির চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী আরো জানান, উপকূলীয় এলাকায় জলপরিবহন বিস্তৃত করার লক্ষ্য নিয়ে নাজিরপুর ও কালাইয়া ঘাট পরিদর্শন করেন । এসময় তিনি নদীপথ বৃদ্ধির কার্যক্রম এর অংশ হিসেবে এই রুটে ফেরি সার্ভিস চালু করার জন্য দ্রæত সমীক্ষার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান। ফেরিঘাট এর দুইপাশের অবস্থানসহ নদীর নাব্যতা অনুযায়ী ফেরি চলাচলের উপযোগী করতে ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন তিনি। খুব দ্রæত সময়ের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল কার্যক্রম শুরু হবে বলে আশ^াস দেন বিআইডবিøউটিসির চেয়ারম্যান।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডবিøউটিসির পরিচালক বানিজ্য এসএম আশিকুজ্জামান, জিএম মেরিন ক্যাপটেন হাসেমুর রহমান চৌধুরী, তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগমসহ স্থানীয় কর্মকর্তারা । ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন জানান, তারও এ সময় উপস্থিত থাকার কথা ছিল। জরুরী কাজে তাকে ঢাকায় ফিরতে হয়েছে। তবে তিনি এই ফেরি চালুর জন্য জোর প্রস্তাব করেন। উল্লেখ্য, এই নৌ-পথ দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ পটুয়াখালী থেকে ভোলা হয়ে ল²ীপুর ও চট্টগ্রাম যাতায়াত করে। একই সাথে এই পথ দিয়ে ভোলার দক্ষিণাঞ্চলেল প্রায় ১০ লাখ মানুষ বাউফল হয়ে খুব সহজেই পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকা যাতায়াত করতে পারবে। কিন্তু তেঁতুলিয়া নদীতে ফেরি না থাকায় এসব যাত্রীরা ছোট ছোট লঞ্চে যাতায়াত করে থাকে। এই রুটে একটি ফেরি সার্ভিস চালু হলে দুই জেলার মানুষ খুব সহজেই যানবাহন নিয়ে চলাচল করতে পারবে বলে জানান যাত্রীরা।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত