বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২২ রাত ১০:৪৮
৪৩২
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে মেঘনায় বৃহস্পতিবার রাতে কোস্টগার্ড দক্ষিণ জোন ফের অভিযান চালিয়ে একটি ট্রলারসহ আড়াই হাজার লিটার চোরাই সয়াবিন তেল জব্দ করেছে। এ সময় চোরাকারবারিরা কোস্টগার্ডের উপিস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। জব্দ তেল চোরাকারবারিরা জাহাজ থেকে নামিয়ে রাধাবল্লভ ঘাট সংলগ্ন মেঘনায় ইঞ্জিন চালিত ট্রলারে করে পাচারের প্রস্তুতি নিচ্ছিল।
শুক্রবার কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে: কে এম শফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম দৌলতখানের মেঘনা নদীর রাধাবল্লভ ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এ সময় একটি ইঞ্জিন চালিত ট্রলারে তল্লাশি করে ২ হাজার ৫শ লিটার চোরাই সয়াবিন তেল পাওয়া যায়। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় চোরাকারবারিদেরকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ট্রলার ও তেল দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, এরআগে গত মঙ্গলবার কোস্টগার্ড সদস্যরা দৌলতখানের মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলারে ৩ শ লিটার ডিজেল জব্দ ও পাঁচ চোরাকারবারিকে আটক করে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক