বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২২ রাত ১০:৪৯
৪৯৮
ভোলার শাহবাজপুরে নতুন গ্যাস কূপ খনন উদ্বোধন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। শুক্রবার (১৯ আগস্ট) গ্যাস ক্ষেত্রের টবগী-১ কূপটির খনন উদ্বোধন করেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মাহবুব হোসেন।
এ বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন,‘আমরা আশা করছি এই কূপ থেকে দৈনিক ২০/২৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস পাওয়া যাবে। এ প্রকল্পের আওতায় দ্রæতই আরও দুটি অনুসন্ধান কূপ ইলিশা-১ ও ভোলা নর্থ-২ খনন করা হবে। দেশীয় জ্বালানি অনুসন্ধান কার্যক্রম আরও জোরদার করেছে সরকার। এ লক্ষ্যে ২০২২-২৫ সালের মধ্যে আমরা ৪৬টি নতুন অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খননের পরিকল্পনা গ্রহণ করেছি।
জ্বালানি প্রতিমন্ত্রী জানান, ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার পর বর্তমান সরকারের নেতৃত্বে জ্বালানি বিভাগ এ পর্যন্ত ২১টি অনুসন্ধান, ৫০টি উন্নয়ন ও ৫৬টি ওয়ার্কওভার কূপ খনন করেছে। যার হাত ধরে বাংলাদেশ পেয়েছে পাঁচটি নতুন গ্যাসক্ষেত্র। দেশীয় খনিজসম্পদ অনুসন্ধানে জোর দেওয়ার কারণেই ২০১৮ সালে আমাদের গ্যাস উৎপাদন বেড়ে দাঁড়ায় দৈনিক ২৭৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ), যা ২০০৯ সালে ছিল দৈনিক ১,৭৪৪ এমএমসিএফ। কূপগুলোর রিজার্ভ কমতে থাকায় উৎপাদন কিছুটা হ্রাস পেলেও এলএনজি-সহ বর্তমানে বাংলাদেশের দৈনিক প্রাকৃতিক গ্যাস সরবরাহ প্রায় ৩,৩০০ মিলিয়ন ঘনফুট।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত