অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেপ্তার

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২২ রাত ১০:৫০

remove_red_eye

৪৩৪

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  উপজেলার চাঁদপুর ইউনিয়নের দড়ি চাঁদপুর গ্রামের নির্জন একটি বাগান থেকে ভিকটিমসহ তাকে আটক করে থানায় সংবাদ দেয় স্থানীয়রা। অভিযুক্ত যুবক খোকন (২২) লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের হাজির হাট এলাকার আব্দুল খালেকের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, দশম শ্রেণীর এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে তজুমদ্দিন এর দড়ি চাঁদপুর গ্রামে একটি নির্জন বাগানে নিয়ে আসে খোকন। বিষয়টি স্থানীয়ারা দেখে ফেললে তাদের আটক করে থানায় খবর দেয়া হয়। এসময় ওই ছাত্রী তাকে ফুসলিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেন পুলিশের কাছে । পরে ঘটনাস্থল থেকে পুলিশ উভয়কে থানা নিয়ে আসে।
পরে ছাত্রীর ভাষ্যমতে এ ঘটনায় তার মা হালিমা বেগম বাদী হয়ে ১৮ আগষ্ট তজুমুদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ১০। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত খোকন তার মেয়েকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্যক্ত করতো। মোবাইল ফোনে সে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতো। পরে বিয়ের প্রলোভনে একাধিকবার তার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষন করে।  
এ বিষয়ে তজুমদ্দিন থানার এস আই শামীম সর্দার জানান, অভিযুক্তর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর ৭ ও ৯(১) ধারায় অপহরন ও ধর্ষনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামী খোকনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...