অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ঝড়ের কবলে পড়ে ভোলার ৬০ জেলেসহ ৪ মাছ ধরা ট্রলার ডুবিঃ ৪৭ জেলে নিখোঁজ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে আগস্ট ২০২২ রাত ০৯:১৫

remove_red_eye

৩৬৮

লালমোহন প্রতিনিধি ভোলাঃ বঙ্গপোসাগরে মাছ ধরতে গিয়ে ভোলার লালমোহন উপজেলার ৪টি মাছ ধরা ট্রলার ঝড়ের কবলে পরে ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা প্রায় ৬০ জন মাঝি-মাল্লা সমুদ্রে ডুবে যায়। এদের মধ্যে ১৩ জনকে ভাসমান অবস্থায় জীবিত ট্রলার উদ্ধার করা হয়েছে। এদেরকে সুন্দরবন ও হাতিয়া এলাকায় নিরাপদ স্থানে রাখা হয়েছে। এখনো ৪৭ জেলের কোন সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগরের কক্সবাজার ফিশিং গ্রাউন্ড এলাকায় ট্রলারগুলো ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। শনিবার এসব ট্রলার ডুবির খবর  মেরিন ফিশারিজ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্র জানান, লালমোহন বাতির খাল এলাকার হারুন অর রশিদ ফারুকে এফভি লামিয়া, লর্ডহার্ডিঞ্জ বুড়িরধোন এলাকার নূরুউদ্দিন মাঝির ট্রলার  ও গাইট্টা এলাকার নাজিম উদ্দিন মাঝির ট্রলারসহ আরও একটি ট্রলার  ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। লালমোহনে উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা তানভির আহমেদ সাংবাদিকদের জানান, ডুবে যাওয়া ট্রলারে ৬০জন মাঝি মাল্লা ছিলো। এদের মধ্যে ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।   পরে খবর নিয়ে উদ্ধার হওয়া জেলেদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নিখোঁজ জেলেদের সন্ধান চলছে।
ডুবে যাওয়া বাতির খাল এলাকার এফভি লামিয়া নামের একটি ট্রলারের মালিক হারুন অর রশিদ ফারুক জানান, গত ১৭ আগষ্ট দুপুরে বাতিরখাল ঘাট থেকে ১৩ জন মাঝি মাল্লা নিয়ে গভীর সমূদ্রে যায় তার ট্রলার। শুক্রবার রাত ১০ টার দিকে বোটটি হঠাৎ গভীর সাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। জেলেদের সন্ধান না পেলেও শনিবার সকালে সুন্দরবন এলাকা থেকে ফোনে জানতে পারেন, অন্য দুটি বোটে ৮ জন জেলে উদ্ধার হয়েছে। তারা সুন্দরবন এলাকায় আছে। বাকী ৫জনের এখনো কোন সন্ধান পাননি বলে জানান এই ট্রলার মালিক। তার ট্রলারের নিখোঁজ জেলেরা হলেন; আব্দুল মোতালেব, আবুল কালাম, আরিফ, নিরব ও মাকসুদ।
অপর দিকে লালমোহনের লর্ডহার্ডিঞ্জ এলাকার বাকি তিনটি ডুবে যাওয়া ট্রলারের ৫জন উদ্ধার হওয়ার পর নোয়াখালীর হাতিয়ায় রয়েছে।  বাকি ৪২ জেলের এখনও সন্ধান পাওয়া যায়নি বলে সাংবাদিকদের জানান ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...